আবারো ক্ষমতায় অস্ট্রিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

আবারো সরকার গঠনের পথে অস্ট্রিয়ার ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, বামপন্থী দলটি সর্বোচ্চ ৩৯ শতাংশ ভোট পেয়েছে।
তবে ২০১০ সালের নির্বাচনের চেয়ে এবার তাদের ভোট ৫ শতাংশ কম। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রিডম পার্টি পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ শতাংশ ভোট। সাম্প্রতিক অভিবাসী সমস্যা নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে গতবারের চেয়ে তারা ৫ শতাংশ বেশি ভোট পেয়েছে।
এককভাবে সরকার গঠনের মত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৃতীয় বড় দল গ্রীন পার্টির সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



