চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো এক টেবিলে জাসদের সবাই

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৫:১০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

ভেঙ্গে যাওয়া জাসদকে আবারো নতুন করে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব:) আবু তাহেরের (বীর উত্তম) স্ত্রী লুৎফা তাহের। তারই অংশ হিসেবে দল থেকে বেরিয়ে যাওয়া সদস্যরাসহ সবাইকে নিয়ে বৃহস্পতিবার নৈশভোজের আয়োজন করেছেন তিনি। ভেঙ্গে যাওয়া জাসদকে পুনরায় যুক্ত করতেই এই আয়োজন বলে মনে করছেন অনেকে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের বিদ্রোহী অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আজ লুৎফা তাহের একটি আলোচনায় ডেকেছেন, আমরা যাচ্ছি। দলের মধ্যে থেকে বিভক্তি দূর করতেই হয়তো সেখানে আলোচনা হবে।

তবে এবারের কাউন্সিলে নতুন করে সম্পর্কের কথা উঠলেও আমরা আমাদের আগের প্রস্তাবনাই রাখবো। আগেও আমরা বলেছি দলীয় নির্বাচন সুষ্ঠু হয়নি। সেটা বাতিল করে আমরা আবার নতুন করে নির্বাচনের প্রস্তাবনা আমাদের থাকবে। তিনি যে আমাদের ডেকেছেন সেটা অবশ্যই ভালো কিছু বয়ে আনবে।

Banglabid

দলের বিভক্তি দূর করার জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা দেশের স্বার্থে কাজ করতে চাই। দলের বিভক্তি দূর হলে সেটা জনগণের জন্যই ইতিবাচক হবে। সেক্ষেত্রে আমাদেরও কিছু প্রস্তাবনা থাকবে। সেটা তারা মানবে কি মানবে না সেই বিষয়ে পরে আলোচনা হবে।

শিরিন আক্তার এই নৈশভোজকে বিশেষ কোনো আয়োজন না বরং অন্যান্য সাধারণ বৈঠকের মতোই উল্লেখ করে তিনি জানান, ঐক্য ঘটানো নয় বরং যারা দল থেকে বেরিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য আমরা ক্রমাগত কথা বলে চলেছি। আজও তেমনই একটি বৈঠক হবে লুৎফা তাহেরের আমন্ত্রণে।

আজকের মিটিং নিয়ে তাই অগ্রিম কোনো প্রস্তাবনা নেই বলেও জানান তিনি। মিটিং থেকে যা বেরিয়ে আসবে সেটার প্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিরিন আক্তার।

Reneta

এর আগে জাতীয় কাউন্সিলে সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ থেকে বেরিয়ে একটি অংশ আলাদা কমিটি ঘোষণা করে। তারা ‘সুষ্ঠুভাবে সঠিক নেতৃত্বে নির্বাচন হচ্ছে না’ এমন অভিযোগ এনে দলের নির্বাচনী অধিবেশন থেকে বের হয়ে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।

দলটির এমন শংকার মাঝে ত্রাণকর্তার ভূমিকায় নেমেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল (অব:) আবু তাহের (বীর উত্তম) এর স্ত্রী লুৎফা তাহের। দলের এই ভাঙ্গন ঠেকাতে নিজ থেকেই বিশেষ উদ্যোগ নেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT