চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শ্রেষ্ঠ খল অভিনেতা হলেন জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

পরপর দুইবার শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

২০১৮ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’র জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার উঠেছিল জাহিদ হাসানের হাতে। ২০১৯ সালেও এ অভিনেতা পাচ্ছেন শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার। এবার জাহিদ হাসান ‘সাপলুডু’ ছবির জন্য পুরস্কার পেতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে তথ্য মন্ত্রণালয়।

এটি জাহিদ হাসানের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। ১৯৯৯ সালে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন। হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির জন্য তিনি অভিনেতার পুরস্কার অর্জন করেছিলেন।

গেল বছরের ২৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবি ‘সাপলুডু’। থ্রিলার ধর্মী এ ছবিতে খল অভিনেতার চরিত্র দিয়ে নজর কেড়েছিলেন জাহিদ হাসান। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন আরিফিন শুভ, মীম, সালাহদ্দিন লাভলু, রুনা খান প্রমুখ।

চলতি বছর ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করেন। তারই ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভজাহিদ হাসানমীমরুনা খানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT