চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও লজ্জার বিশ্বরেকর্ড ব্রডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ০২, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১ ওভারে ৩৬ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়েছিলেন স্টুয়ার্ট ব্রড। এবার টেস্টেও ১ ওভারে সবচেয়ে বেশি রান দেয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করে নিলেন এই ইংলিশ পেসার। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে ১ ওভারে ৩৫ রান দিয়েছেন ডানহাতি পেসার, যা টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

মজার বিষয় হল, ব্রডের এবারের রেকর্ডটিও ভারতের বিপক্ষে। ইংলিশ পেসারকে একের পর এক সীমানা ছাড়া করেছেন ১০ নম্বরে নামা জাসপ্রীত বুমরাহ। তবে ৩৫ রানের মধ্যে ২৯ রান এসেছে বুমরাহর ব্যাট থেকে, বাকি ৬ রান অতিরিক্ত।

এজবাস্টন টেস্টের আগে ১ ওভারে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ডটি ছিল জেমস অ্যান্ডারসন ও রবিন পিটারসেনের দখলে। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে রবিন পিটারসেনের ১ ওভারে ২৮ রান করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন লারা। ১০ বছর পর পার্থ টেস্টে সে রেকর্ডে ভাগ বসান জর্জ বেইলি। ৯ বছর পরে এবার সেই রেকর্ড ভাঙলেন বুমরাহ।

বিপর্যয়ে পড়েও রিশভ পান্ট-রবীন্দ্র জাদেজার দুর্দান্ত কামব্যাকে প্রথম দিনটা এগিয়ে থেকেই শেষ করে ভারত। বার্মিংহামে দ্বিতীয় দিনের শুরুটাও হয় বেশ ভালো। আগের দিনের করা ৮৩ রানকে দ্রুতই তিন অঙ্কে রূপ দেন রবীন্দ্র জাদেজা। অষ্টম উইকেট জুটি থেকে আসে ৪৮ রান।

সেঞ্চুরির পর চার রান যোগ করতেই অ্যান্ডারসনের বলে বোল্ড হন জাদেজা। ব্রডের বলে ক্যাচ হয়ে ফেরেন মোহাম্মদ শামি। দশম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন অধিনায়ক বুমরাহ।

ভারতের হাতে বাকি তখন মাত্র এক উইকেট, ইনিংসের ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। ওভারের প্রথম বলটা ফাইন লেগ দিয়ে সীমানা ছাড়া করেন বুমরাহ। নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় বলে অতিরিক্ত পাঁচ রান দিয়ে বসেন ব্রড। এরপর ওভারের বাকি পাঁচ বলে তিনটি চার ও ২টি ছয় মারেন বুমরাহ। শেষ বলটা সিঙ্গেল নিয়ে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখান ২৮ বর্ষী এ ক্রিকেটার।

Reneta

মোহাম্মদ সিরাজকে ব্রডের ক্যাচ বানিয়ে ভারতের ইনিংসের ইতি টানেন অ্যান্ডারসন। ৪১৬ রানে থামে সফরকারীদের প্রথম ইনিংস। ১৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন বুমরাহ।

৬০ রানে ৫ উইকেট নিয়ে ইংলিশদের সেরা বোলার অ্যান্ডারসন। দুটি উইকেট নিয়েছেন ম্যাথু পটস। একটি করে উইকেট গিয়েছে ব্রড, স্টোকস ও রুটের ঝুলিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডএজবাস্টন টেস্টজাদেজাবুমরাহবেইলিভারতলারালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনে অরাজকতা ঠেকাতে মাঠে প্রস্তুত র‍্যাব

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT