চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ব্রিটিশ ট্যাংকার আটক করল ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্য-ব্রিটিশ ট্যাংকার আটক-ইরান

আবারও উপসাগরীয় অঞ্চলে ব্রিটিশ ট্যাংকার আটক করেছে ইরান। আটকে রাখা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ছেড়ে না দিলে ইরানকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেরেমি হান্ট।

শুক্রবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ব্রিটেনের দু’টি তেলবাহী ট্যাংকার জাহাজ আটকের পর একটিকে ছেড়ে দেয় ইরানের সেনাবাহিনী। এর মধ্যে ‘স্টেনা ইমপেরো’ জাহাজটি ব্রিটেনের পতাকাবাহী জাহাজ। এটিকেই আটকে রাখা হয়েছে।

‘মেসডার’ নামের অপর জাহাজটি লিবিয়ার পতাকাবাহী হলেও মালিক যুক্তরাজ্য। মেসডার জাহাজের মালিকানাধীন প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ড আটকের পর শুক্রবার ব্রিটিশ সময় বিকেল সাড়ে ৫টায় জাহাজটিতে অবস্থান নেয়। তবে পরে জাহাজটিকে ছেড়ে দেয়া হয়।

আটক অবস্থায় জাহাজটিতে ২৫ জন আরোহী ছিল। তারা সবাই সুস্থ এবং নিরাপদ ছিল বলে জানিয়েছে মেসডারের মালিক গ্লাসগো ভিত্তিক অপারেটর কোম্পানি নরবাল্ক শিপিং ইউকে। জাহাজটিকে ১০টি স্পিডবোট দিয়ে ঘিরে রাখা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।

অপর জাহাজ স্টেনা ইমপেরো’র সঙ্গে মালিকানাধীন প্রতিষ্ঠানের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। জাহাজটি ২৩ জন আরোহীকে নিয়ে ইরানের দিকে এগিয়ে যাচ্ছিল।

ট্যাংকার আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন জেরেমি হান্ট। স্টেনা ইমপেরো’কে ইরানের ৪টি জাহাজ ও একটি হেলিকপ্টার ঘিরে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

Reneta

যুক্তরাজ্যের সরকারের জরুরি কমিটি কোবরা ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনা করতে শুক্রবার দু’বার হোয়াইটফলে বৈঠক করেছে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বিবিসি’কে জানিয়েছেন, ইরানের এই আচরণ স্পষ্টভাবেই আন্তর্জাতিক নৌ চলাচল স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জ।

এর আগে ইরানের কিছু নৌকা উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাজ্যের একটি তেলের ট্যাংকার জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছিলেন ব্রিটিশ সরকারের এক মুখপাত্র। ব্রিটিশ রয়্যাল নেভির একটি যুদ্ধজাহাজ এসে পরে ইরানি ‘দখলদার’ নৌকাগুলোকে হটিয়ে দেয় বলেও ওই মুখপাত্র জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরানের তেলের ট্যাংকারতেলের ট্যাংকারযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT