পরিবেশ

আবারও বৃষ্টিস্নাত ঢাকা

আবারও বৃষ্টিস্নাত ঢাকা

সোমবার সকাল থেকে ঢাকায় আবারো শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দুপুরের দিকে সেই বৃষ্টির পরিমাণ দাঁড়ায় ১২ মিলিমিটারে। মৌসুমী বায়ুর প্রভাবেই এমন হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের সহকারি পরিচালক এস. এম. মাহমুদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, শুধু ঢাকাতেই নয়, ঢাকার আশেপাশে বেশ কিছু এলাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে।  খুলনা  ও টাঙাইলেও হালকা বৃষ্টি হচ্ছে। তবে সবটাই ছাড়া ছাড়া। এখানে হচ্ছে তো, ওখানে হচ্ছে না এমন। 

সকালের দিকে বৃষ্টিটা অপরিমাপযোগ্য হলেও দুপুর বারোটার দিকে ঢাকায় ১২ মি. মি বেগে বৃষ্টিপাত হয়। আগামী ১৫ তারিখ পর্যন্ত এমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সামনেই দুর্গা পূজা। তাই বৃষ্টির প্রভাব পূজাতে পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির মৌসুম চলে গেলেও বৃষ্টি হতে। তাই পূজার সময়টাতে বৃষ্টির সম্ভাবনা না থাকা সত্ত্বেও বৃষ্টি হতে পারে। এখনই কিছু বলা যাচ্ছে না। 

বিষয়:আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…