চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আইটেম গানে মাহিয়া মাহি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো এসব ছবির আইটেম গানে পারফর্ম করে সাড়া ফেলেছিলেন মাহিয়া মাহি। সর্বশেষ কয়েকমাস আগে ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করেন ঢাকাই ছবির এই অগ্নিকন্যা। এবার আরো একটি আইটেম গানে উত্তাপ ছড়াতে চলেছেন মাহি।

‘অবতার’ নামে একটি ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করতে চলেছেন মাহিয়া মাহি। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার।

গত শুক্রবার বিকেলে নির্মাতা জানান, শনিবার ও রবিবার এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। এটি গল্পের অংশ। নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে।

‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। পরিচালক মাহমুদ হাসান শিকদার জানান, ‘অবতার’ ছবির শুটিং-গান, ডাবিং, সম্পাদনা সবই শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। এবার এর কাজ হচ্ছে। ছবি আগামী ফেব্রুয়ারি মাসে মুক্তি দেওয়ার ইচ্ছা।

পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। আমাদের সমাজ বদলে দেয়ার মতো ‘অবতার’ এখন খুঁজে পাওয়া যায় না। যার জন্য সমাজে নৈতিক অবক্ষয় বিরাজ করছে। ছবিতে আমিন খানকে সমাজের ‘অবতার’ হিসেবে দেখা যাবে। মাহি থাকছেন তার বোন হিসেবে- যোগ করে জানালেন নির্মাতা।

গত বছর ডিসেম্বরে পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক জে এইচ রুশো। আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবতারআইটেম গানআমিন খানমাহিমাহিয়া মাহিমিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT