চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যা: সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। 

মঙ্গলবার আবরার হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুপুর দেড়টায় মানবন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

এদিকে, এ হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডুয়েটের প্রধান ফটকের সামনে শিববাড়ি-শিমুলতলী সড়কের পাশে মানববন্ধন করেন।
দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে মানববন্ধনে অংশ নেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

অন্যদিকে নোয়াখালীতে ফাহাদ হত্যার বিচারের দাবিতে টাউন হল মোড়ে সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশ বাধা দেয়। এ সময় তাদের ধাওয়া করে লাঠিচার্জ করার চেষ্টা চালিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আবরার হত্যায় জড়িত সকলকেই আইনের আওতায় আনাসহ দ্রুত সময়ে মধ্যে বিচারের দাবিতে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় ৭১ চত্ত্বরে মোমবাতি প্রাজ্বালাণ কর্মসূচি, মুখে কালো কাপড় ধারণ ও মোমবাতি জ্বালিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেছে তারা।

Reneta

আবরার ফাহাদকে রোববার সন্ধ্যার পরে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)  শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদ হত্যাবুয়েট শিক্ষার্থীমানববন্ধন ও বিক্ষোভ মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT