আবরার হত্যায় জড়িত অভিযোগে বহিষ্কৃত বিটু ক্লাসে আসায় প্রতিবাদ

Students protest with a banner demanding justice for a murdered student in Mymensingh, Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে বহিষ্কৃত শিক্ষার্থী আসিকুল ইসলাম বিটুর ক্লাসে অংশ নেয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের তদন্ত অনুযায়ী বিটু অপরাধী। তবে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে অনলাইন ক্লাসে সে উপস্থিত হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, সহপাঠি হত্যাকাণ্ড ও র্যাগিং এর মতো অপরাধে স্থায়ী বহিষ্কৃত কেউ একাডেমিক কার্যক্রমে ফেরত আসতে পারবে না। তাদের অভিযোগ, এটি ন্যায়বিচারে বাধা।
এক্ষেত্রে বুয়েট প্রশাসন আইনি পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করেছে শিক্ষার্থীদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






