চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যাকাণ্ড: সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ ১০ দফা দাবি সময়সীমার মধ্যে না মানা হলে বুয়েটের সব ধরণের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আরও জানান আবরার হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বুয়েটের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি করছেন। আগে ৮ দফা দাবি থাকলেও নতুন দুটি দাবি সংযোজন করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে বুয়েটের ইলেক্ট্রিক্যাল ও ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে মৌন মিছিল করছেন শিক্ষার্থীরা।

এসময় তারা অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সদস্য খন্দকার সালেকসুফী ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে একমত জানান।

তিনি বলেন, যেসব দাবি শিক্ষার্থীরা করেছে এসব দাবি নিয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে প্রধানমন্ত্রী জানেন কিনা এ প্রশ্নের কোন সুনির্দিষ্ট কোন উত্তর পাওয়া যায়নি।

ক্যাম্পাসে আন্দোলনের পাশাপাশি সন্ধ্যায় আবরারের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবেন শিক্ষার্থীরা। তারা এ হত্যার প্রতিবাদে সারাদেশের শিক্ষার্থীদেরও কর্মসূচি পালনের আহ্বান জানান।

এছাড়াও, শিক্ষার্থীরা আরও দাবি জানিয়েছেন, আবরার হত্যারকারীদের কোন জায়গা হবে না এ ক্যাম্পাসে এবং ভিসির আশ্বাসে তারা আস্থা রাখতে পারছেন না বলে দফায় পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থীদের ২ নম্বর দাবি ছিল ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। আগামী ১১ তারিখ বিকেল ৫ টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে যাদের শনাক্ত করা হয়েছে সে আসামিদের এবং হত্যাকারীদের ছাত্রত্ব আজীবন বাতিল করতে হবে। সেই দাবিতেই তারা তারা স্লোগান দিচ্ছেন।

গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শেরেবাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

গত সোমবার ১৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকতউল্লাহ। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আবরার হত্যা কাণ্ডের পর সারা দেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ট্যাগ: আবরার ফাহাদ হত্যাবুয়েটবুয়েট শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চে’র মৃত্যুদিনে চলচ্চিত্রের খোঁজ

পরবর্তী

সন্ত্রাস-মাদক-দুর্নীতি দূর করে শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ব: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বিশ্ব শিশু দিবস-শিশুদের ভবিষ্যৎ

সন্ত্রাস-মাদক-দুর্নীতি দূর করে শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ব: প্রধানমন্ত্রী

'ইসলামের বদনাম করছেন নুসরাত'

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT