চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, অপরাধ
A A

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড কিভাবে হয়েছে তা জানতে শেরে বাংলা হলের শিক্ষাথীরা হলের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি জানিয়েছেন। 

এরই মধ্যে শেরেবাংলা হলের শিক্ষার্থীরা আবরার ফাহাদ হত্যা কেন হলো এর তদন্ত দাবি করে প্রভোস্টের রুমের সামনে বিক্ষোভ করেন।

কিন্তু হল প্রভোস্ট সঠিক কোনো কথা বলেননি, তিনি বুয়েটের ভিসি আসার জন্য সবাইকে অপেক্ষা করতে বলেন। ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বুয়েটের ভিসি এখন পর্যন্ত কোনো ধরনের বক্তব্য দেননি।

হল প্রশাসনের কাছে শিক্ষার্থীরা দাবি করেছে, হলের সিঁড়িতে বেশ কিছু সিসি ক্যামেরা আছে, সিসিটিভির ফুটেজ দেখে সহজেই শনাক্ত করা যাবে কিভাবে আবরার হত্যাকণ্ডটি হলো।

পুলিশ প্রশাসন জানিয়েছে, সিসিটিভির ফুটেজ তারা কপি করছেন। এই হত্যার সাথে কারা জড়িত এবং কিভাবে তাকে মারা হলো, এসব বিষয় জানতে হল কর্তৃপক্ষের কাছে সিসিটিভির ফুটেজ দেখানোর আবেদন করেছেন ফাহাদের পরিবারের বেশ কিছু সদস্য।

তবে এখন পর্যন্ত হল কর্তৃপক্ষ এবং পুলিশ কোনো ধরনের ফুটেজ দেখায়নি।

Reneta

আবরার ফাহাদ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সন্ধ্যার পরে তাকে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আবরার হত্যাকাণ্ডে হলের সিসিটিভি ফুটেজসহ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বুয়েটের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদকসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার ফাহাদবুয়েটশেরে বাংলা হলসিসিটিভি ফুটেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT