চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদার একটাই, কাপ চাই

মনদীপ ঘরাইমনদীপ ঘরাই
১:০১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
মতামত, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

উচিত ছিল বুধবার রাতেই জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া। কিন্তু হাত চলেনি। থেমে গেছে সেই পুরনো আতঙ্কে। আবারও ফসকে যাবে না তো শিরোপা?

ফাইনালে বাংলাদেশ। অবিস্মরণীয় দুই জয়ে মুছে গেছে ভারত আর আফগানিস্তানের বিপক্ষে অসহায় হারের স্মৃতি। এবার সব ধুয়ে-মুছে ফাইনালের স্বপ্ন সাজানোর সময়। পারবে তো বাঘেরা? পারতেই হবে। অন্য কিছুই চিন্তায় নেই। ষোলো কোটি স্বপ্ন ভাঙ্গতে দেবেন না কাণ্ডারি মাশরাফি। ওই শক্ত কাঁধেই ভর করে তো এতদিন দেখে এসেছি অবাধ্য সব স্বপ্ন!

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপ। কেবল ক্রিকেট কি জিনিস তা শিখছি। যখন সমর্থনের প্রসঙ্গ এলো, তখন ছোট্ট আমি খুঁজেছিলাম আমাদের দেশকে। পাইনি। বাধ্য হয়েই সমর্থনের পাল্লাটা ঠেলে দিলাম ভিনদেশে। তখনকার দিনে বন্ধুদের আড্ডায় তর্কও হতো ভিনদেশী পক্ষ-বিপক্ষ নিয়ে।

সময় বদলায়। পরের বছরই। আইসিসি কাপের রুদ্ধশ্বাস জয় আমাদের নিয়ে যায় বিশ্বকাপের দরবারে। তখন আবার ডুয়াল সাপোর্ট সিস্টেম। প্রশ্ন হতো, “তুই বাংলাদেশের পর কোন দল করিস?”। এখন গর্ব করে বলি, “আগে-পিছে কিছু নেই। আমি লাল-সবুজের সমর্থক”

’৯৯ এর বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ে আমরা কাঁপিয়েছিলাম বিশ্ব। মনে পড়ে? সে কথা মনে থাকলে বুঝবেন, কালকের জয়টা তো সে জয়েরই উত্তরসূরী। বাঘের ডেরার বুড়ো বাঘেরা অবসর নেয়। হয় জার্সি বদল। শুধু টিকে থাকে বাঘের হুংকার আর শিকারের আত্মবিশ্বাস।

কিন্তু এতো উল্লাস, আনন্দ আর সাফল্যের মাঝে ভয় ঢুকলো কেন? ২০১২ সালের এশিয়া কাপের ফাইনাল। তখন টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাভার করছি ম্যাচ। সেদিন প্রেসবক্সে বসে অঝরে কেঁদেছি সবার সাথে। পোস্ট ম্যাচ সেশনে মুশফিকের গলা ধরে এসেছিল কষ্টে। এ অনুভূতি আর চাই না।

Reneta

প্রতিপক্ষ ভারত। ভয়ের গল্পের দ্বিতীয় পৃষ্ঠাটা তারা লিখেছিল। এই তো সেদিন। নিদহাস ট্রফির ফাইনালে। শেষ বলে স্বপ্ন ভঙ্গের ব্যথাটা এখনো কমে নি। কে কাঁদেনি সেদিন? আর কাঁদতে চাই না আমরা। আর নয়। আমাদের নারীরা এখন এশিয়ার সেরা। তবে, মাশরাফি-মুশফিকরা নয় কেন? লক্ষ্য করুন, মন চাইলেও বলতে পারছি না সাকিব-তামিমের কথা। ইনজুরির চোখরাঙানি খাদে ফেলেছে আমাদের। তারপরেও কি থেমে আছি? এটাই তো বাঘের বৈশিষ্ট্য।

চাপে পড়ে ভেঙে পড়া, সম্মানজনক হার কিংবা একটুর জন্য হলো না… এ কথাগুলো মুছে ফেলার সময় আজই। মাশরাফির নেতৃত্ব, মুশফিকের চাপ সামলানো, রিয়াদের নীরব যুদ্ধ আর মুস্তাফিজের পেস শৈলী; জিততে আর কিছু লাগে নাকি?

প্রতিপক্ষ ভারত, র‍্যাঙ্কিং, ইনজুরি এসব বলবেন তো? ভুলে যাই চলুন। ফাইনালের দিনটা “আমাদের” হলেই দৌঁড়ে পালাবে সবকিছু। প্রিয় বাঘেরা, ভাঙা হাত নিয়ে বুক চিতিয়ে লড়া তামিমের মন ভেঙো না তোমরা।
আমরা বাংলা মায়ের ১৬ কোটি অবুঝ শিশু। আমাদের আবদার একটাই। “কাপ চাই; কাপ।”

আর একটা কথা বলি? কাপ যদি নাও পাই, মন ভাঙবে সত্যি; কিন্তু টাইগারদের প্রতি অটুট সমর্থন থাকবে আমরণ।

শুভকামনা বাংলাদেশ।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপকাপবাংলাদেশ ক্রিকেট দলশিরোপা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

এপ্রিল ২৩, ২০২৬

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়া এখন সম্ভব নয়: ইরান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT