স্পোর্টস

আফ্রিদি ‘বুনো ওল’, মিরাজ ‘বাঘা তেঁতুল’

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোশে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে খেলা শেষে আনন্দে উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নন-স্ট্রাইকে দাঁড়িয়ে লুইসকে বারবার ইশারা করছিলেন স্ট্রাইক দেয়ার জন্য। সাত বলের ভেতর তিনটিই চার। শহীদ আফ্রিদি তখন কুড়ি থেকে ফোটার অপেক্ষায়। পারলেন না কেবল মিরাজের জন্য।

পঞ্চম ওভারের প্রথম বলে বর্ষীয়ান আফ্রিদিকে বোকা বানান তরুণ অফস্পিনার। ফুল ডেলিভারির বলকে সামনের পায়ে খেলতে যান। মিডউইকেট বরাবর ফ্লিক করতে চেয়েছিলেন। মিরাজের চালাকি ডেলিভারি অফস্টাম্প খেয়ে নেয়। আফ্রিদি কিছুক্ষণের জন্য ভড়কে যান। যেন বুঝতেই পারছিলেন না বল কোন ফাঁক দিয়ে স্টাম্পে গেল!

আফ্রিদির ঢাকা ডায়নামাইটস এদিন রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে।

মিরাজের সামনে এই হাসিটা থাকেনি
মিরাজের সামনে এই হাসিটা থাকেনি

ঢাকা পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে। মিরাজদের রাজশাহী পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পঞ্চম স্থানে।

বিপিএলের পঞ্চম আসরে আফ্রিদির এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৩৭ রান করার পাশাপাশি ১২ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন। এদিন ৮ বলে ১৫ করে পথ ধরেন।

বিষয়:আফ্রিদি বিপিএল-২০১৭ মেহেদী হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…