চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদিকে টপকে রেকর্ড মালিঙ্গার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দুই উইকেট নিয়ে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন লাসিথ মালিঙ্গা। শহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শীর্ষ উইকেট শিকারি এখন ইয়র্কার মাস্টার এ লঙ্কান পেসার।

সংক্ষিপ্ত ফরম্যাটে ৯৮ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন আফ্রিদি। পাকিস্তানি সাবেক স্পিনারকে টপকে মালিঙ্গার নামের পাশে এখন ৯৯ উইকেট, ৭৪ ম্যাচে। আর একটি উইকেট হলেই হয়ে যাবে টি-টুয়েন্টিতে প্রথম সেঞ্চুরি।

দারুণ রেকর্ডের দিনে অবশ্য ভালো কাটেনি মালিঙ্গার দলে। শ্রীলঙ্কা হেরে গেছে ৫ উইকেটে। স্মরণীয় এক বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের প্রথম মিশন ছিল লঙ্কা সফর। সেখানে টেস্ট সিরিজে সমতায় শেষ। আর টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে যেয়ে শুরু হল কিউইদের।

পাল্লেকেলেতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৪ তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড ৫ উইকেট আর ৩ বল অক্ষত রেখেই লক্ষ্যে নোঙর ফেলে।

দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা হয়েছিল দারুণ। দুই ‘কুশল’ মেন্ডিস ও পেরেরা মিলে ৪.২ ওভারেই এনে দেন ৪১ রান। ১১ রানে পেরেরা ফিরে গেলেও রান বাড়ানোর কাজটা চালিয়ে গেছেন মেন্ডিস।

৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৯ করে আউট হয়েছেন ডানহাতি ওপেনার মেন্ডিস। ২৫ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ করেছেন নিরোশান ডিকেভেল্লা।

Reneta

পরে শ্রীলঙ্কার উল্টো শুরু নিউজিল্যান্ডের। ৩৯ রানের মধ্যেই সাজঘরে দুই ওপেনারসহ প্রথম তিন উইকেট। চতুর্থ উইকেট জুটিতে ৭৯ রান তুলে দলকে ম্যাচে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম ও অভিজ্ঞ রস টেলর। ২৮ বলে ৪৪ করে গ্র্যান্ডহোম মালিঙ্গার বলে বোল্ড হলে ম্যাচ খানিকটা হেলে পড়ে স্বাগতিকদের দিকে।

কিন্তু টেলরের ২৯ বলে ৪৮, মিচেলের ১৯ বলে অপরাজিত ২৫ আর স্যান্টনারের ৮ বলে অপরাজিত ১৪ রানে জয়ে মাঠ ছাড়ে কিউইরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিদিমালিঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT