কোন দেশের ভৌগলিক সৌন্দর্য্যকে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য একজন শিল্পীই যথেষ্ট। তারই প্রমাণ দেখিয়েছেন আইভেরিয়ান শিল্পী ডেনিস গ্র্যাবেট।
আফ্রিকায় একটি প্রকল্পে কাজ করতে গিয়ে সেখানকার ইমেজ তার দরকার ছিল। কিন্তু সে কাজ করতে গিয়ে দেখেছেন আফ্রিকান দেশগুলোকে ফুটিয়ে তোলার জন্য অভাব, রোগ এবং দারিদ্রতার একটা চিত্র সব জায়গায় প্রকাশ করা।
ডেনিস গ্র্যাবেট বলেন, ‘আমি লক্ষ্য করেছি যে আফ্রিকা সম্পর্কে মিডিয়া, বিভিন্ন জায়গায় আলোচনা সব কিছুর মূলেই রয়েছে দারিদ্রতা’। তারা সব জায়গায় এমন চিত্র তুলে ধরেছেন যেন আফ্রিকা দেশটি যুদ্ধে কবলিত এবং দেশটি পরিণত হয়েছে দারিদ্র এবং ক্ষুধার্তে। কিন্তু এই চিত্র পুরো আফ্রিকা মহাদেশের চিত্রের সাথে খুবই সাংঘর্ষিক।’
আমি দেশটির নেতিবাচক ইমেজ দেখে বিরক্ত হয়ে দেশটির দারিদ্য থেকে কিভাবে সৌন্দর্য্য চিত্র তুলে আনা যায় তার চেষ্টা করেছিলাম।
এই লক্ষ্যে ডেবিট গত দুই বছরের পরিশ্রমে ভার্চুয়াল মিডিয়া ব্যবহারের জন্য ৩৫০টির বেশি ফ্রি ইমোজি ডিজাইন করেছেন। যেখানে আফ্রিকান সংস্কৃতির সৌন্দর্যকে সমস্ত রুপে ফুটিয়ে তোলা হয়েছে।








