চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান বলেই প্রাপ্য পারিশ্রমিক পাবেন না সালাহ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ আফ্রিকান হওয়ার কারণে ইউরোপের তারকা ফুটবলারদের মতো মোটা অঙ্কের পারিশ্রমিকে চুক্তি করতে পারবেন না! সেনেগালের সাবেক স্ট্রাইকার এল হাজি দিউফ এমন করেই বলেছেন।

২৯ বছর বয়সী মিশরীয় তারকাকে সতর্ক করে দিউফ বলেছেন, আফ্রিকান হওয়ায় তিনি যোগ্যতা অনুযায়ী শর্তসাপেক্ষে প্রাপ্য আদায় করতে পারবেন না।

ধারণা করা হচ্ছে, প্রতি সপ্তাহে সালাহ ৪ লাখ পাউন্ড পারিশ্রমিক চাইছেন। দিউফের দাবি, এই চাওয়ার ক্ষেত্রে সালাহকে তার পটভূমির কারণে ভিন্ন দৃষ্টিতে দেখা হবে।

‘সালাহকে বুঝতে হবে যে তিনি আফ্রিকান। তারা সেজন্য তার সঙ্গে ইউরোপীয়দের মতো আচরণ করবে না এবং অন্যদের মতো সেরা চুক্তি করবে না।’

খেলোয়াড়ি জীবনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা টেনেছেন দিউফ, ‘আমি যখন লিভারপুলে ছিলাম, আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল। তারা আমাকে জাতীয় দলের সঙ্গে খেলতে আমার দেশের বাইরে যেতে বারণ করেছিল।’

আসছে দলবদলে সালাহকে নিতে আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে দিউফ তাকে লিভারপুলেই থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, অলরেডদের ডেরায় থাকলে সালাহ আরও অর্থ উপার্জনের পাশাপাশি আরও ট্রফি জিততে পারবেন।

Reneta

২০২৩ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি আছে। চুক্তির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে পারিশ্রমিকের অঙ্কের কারণে সেই প্রক্রিয়ায় বাধা আসছে বলে খবর।

দিউফ বলেছেন, ‘লিভারপুলকে অবশ্যই সালাহর দাবি মেনে নিতে হবে। আমি যদি সালাহর জায়গায় থাকতাম, তাহলে লিভারপুলে থেকে যেতাম। তিনি আরও অর্থ আয় করতে পারবেন। সাদিও মানের সঙ্গে তিনি ক্লাবের সেরা খেলোয়াড়। তারা একসঙ্গে থাকলে আরও অনেক ট্রফি জিততে পারবে।’

‘তার বয়স ২৯ বছর। তাকে অলরেডদের সঙ্গে আরও চার বছর খেলার জন্য বলছি। রিয়াল মাদ্রিদে যাওয়ার অর্থ হচ্ছে তাকে আবার নতুন করে শুরু করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রী-পুত্র-কন্যা খুনে আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল

পরবর্তী

দেশের ৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

পরবর্তী

দেশের ৬ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

করোনা আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT