চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফ-শরিফুলের সঙ্গে চট্টগ্রামে শামীম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতাবেন শামীম হোসেন পাটোয়ারী। তরুণ মারকুটে অলরাউন্ডারকে ক্যাটাগরি ‘বি’ থেকে টেনেছে চ্যালেঞ্জার্সরা।

সোমবার রাজধানীর একটি হোটেলে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে শামীমকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফটে আফিফ হোসেনের পাশাপাশি বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও টেনেছে তারা।

ড্রাফটের আগে সরাসরি দল চূড়ান্ত করেছেন কজন দেশি-বিদেশি ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরি থেকে বাংলাদেশ টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে চুক্তি করিয়েছে ঢাকা, সাকিবকে বরিশাল, মুশফিককে খুলনা, তাসকিন আহমেদকে টেনেছে সিলেট। ক্যাটাগরি ‘বি’ থেকে নাসুম আহমেদকে সরাসরি দলে রেখেছে চট্টগ্রাম।

বিদেশি খেলোয়াড়দের মাঝে থিসারা পেরেরা, নাভিন-উল হক, ভানুকা রাজাপাকসে আগেই নাম লিখিয়েছে খুলনা টাইগার্সের হয়ে খেলতে। ড্রাফটে তারা টেনেছে সৌম্য সরকারকেও। বরিশালে খেলবেন আফগান স্পিনার মুজিব-উর রহমান, লঙ্কান ব্যাটার ধানুশকা গুনাথিলাকা ও ক্রিস গেইল।

চট্টগ্রামের সঙ্গে চুক্তি করেছেন কেনার লুইস, বেনি হাওয়েল। দিনেশ চান্ডিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন অ্যালেক্সান্ডারকে সরাসরি টেনেছে সিলেট।

আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের বিপিএল আসর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফড্রাফটবঙ্গবন্ধু বিপিএল-২০২২বরিশালমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

মে ২৩, ২০২৬

রামিসা হত্যা মামলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

মে ২৩, ২০২৬
বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT