চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফ নয়, সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩৬ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ থেকে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে টেনেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বিসিবি তাকে খেলার ছাড়পত্রও দিয়েছে।

তবে আফিফ হোসেন ধ্রুবর ভাগ্য হয়ত অতটা সুপ্রসন্ন হচ্ছে না! ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ায় শুরুতে সিপিএল খেলতে যেতে পারেননি তিনি। মঙ্গলবার ফাইনাল দিয়ে জাতীয় দলের মিশন শেষ হলেও তরুণ অলরাউন্ডারের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাওয়ার সম্ভাবনা কমই!

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সাকিবের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে এনওসি (নো অবজেকশন লেটার) দিয়ে দিয়েছি। আর আফিফ জাতীয় দলে ছিল। যে কারণে তাকে শুরুতে এনওসি দেয়া হয়নি। এখন যদি চায় সেক্ষেত্রে আমরা বিবেচনা করব।’

আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলে বুধ অথবা বৃহস্পতিবার বার্বাডোজের পথে রওনা হবেন সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, চার থেকে পাঁচটি ম্যাচ খেলে দেশে ফিরবেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। ফিরে সামনের ভারত সফরের প্রস্তুতি নিতে হবে তাকে।

সিপিএলে যোগ দিয়ে লিগ রাউন্ডে চারটি ম্যাচ হয়তো পাবেন সাকিব। ২০১৩ সালে এই বার্বাডোজ ট্রাইডেন্টস দিয়েই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে অভিষেক হয়েছিল সাকিবের। ২০১৮ সালেও খেলেন একই দলে।

অন্যদিকে, বিসিবি ছাড়পত্র না দেয়ায় আফিফকে পায়নি সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ইতোমধ্যে দলটি ৮ ম্যাচ খেলে ফেলেছে। চার জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে।

Reneta

মঙ্গলবার মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দিয়ে জাতীয় দলের হয়ে ব্যস্ততা শেষ হলেও আফিফ এখনও বোর্ডকে সিপিএলের ব্যাপারে কিছু জানাননি। টুর্নামেন্টের শেষদিকে আফিফকে কতটা দরকার সেন্ট কিটসের সেটিও বিবেচ্য। সিপিএলে যাওয়া না হলে শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ ‘এ’ দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফলিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT