চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফের ব্যাটে লিড পেল পূর্বাঞ্চল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপর্যয়ের মুখে দারুণ ব্যাটিং ঝলক দেখিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ৭৩ রানে অপরাজিত আছেন বাঁহাতি ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে জাগিয়েছেন সেঞ্চুরির আশা।

১৬৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা বেশ আক্রমণাত্মক হয়েছিল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। ওয়ানডে স্টাইলে খেলে মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস নবম ওভারে দলকে নিয়ে যান পঞ্চাশ রানে। ৬১ রানে তারা বিচ্ছিন্ন হওয়ার পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ১৪২ রানের ৫ উইকেট হারানো দলকে লিডের পথে নিয়ে যান আফিফ। ভালো সঙ্গ দেন উইকেটরক্ষক-ব্যাটার ইরফান শুক্কুর। ষষ্ঠ উইকেটে দুজনের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি এনে দিয়েছে ২৬ রানের লিড।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বুধবার ম্যাচের চতুর্থ ও শেষদিনে লিড আরেকটু বড় করতে পারলে জমতে পারে লড়াই।

তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৫ উইকেটে ১৯৫ রান। ইমরুল ৫৩ বলে ৩৯, আশরাফুল ৩৮ বলে ২৫ রান করেছেন। আফিফ ৯৭ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৭৩ রানে অপরাজিত আছেন। ইরফান ৫০ বলে তিনটি চারে ১৮ রানে অপরাজিত।

পূর্বাঞ্চল প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৬০ রানে। জবাবে জাকির হাসানের ১৫৮ রানের বিধ্বংসী ইনিংসে ৪২৯ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণাঞ্চল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফিফবিসিএলরাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এলিট ফোর্স গঠনে নতুন আইন ও র‍্যাবের নাম পরিবর্তনে সরকারের উদ্যোগ

মে ১৮, ২০২৬

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT