ক্রিকেট

আফিফকে বল ছোঁড়ায় আফ্রিদির জরিমানা

ক্রিকেট ম্যাচে আফিফের বল ছোঁড়ায় আফ্রিদির জরিমানা, মাঠে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট ম্যাচে আফিফের বল ছোঁড়ায় আফ্রিদির জরিমানা, মাঠে খেলোয়াড়রা ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অযথাই আফিফ হোসেনের পায়ে বল ছুঁড়ে মারার ঘটনায় শাহিন শাহ আফ্রিদিকে জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের তৃতীয় ওভারে পপিং ক্রিজের ভেতরে থাকা আফিফের দিকে বল ছুঁড়ে মারেন আফ্রিদি। পায়ে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন টাইগার ব্যাটার।

শুরুতে দুই ওপেনারকে হারানোর পর আফিফ এসেই শাহিন আফ্রিদির প্রথম বলে হাঁকান ছক্কা। পরের ডেলিভারির পর মেজাজ হারিয়ে পাকিস্তান পেসার বল ছুঁড়ে মারেন আফিফের দিকে। পায়ের অরক্ষিত অংশে লাগায় ব্যথা পান টাইগার ব্যাটার। পরে অবশ্য ব্যাটিং চালিয়ে যান।

এই ঘটনায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা পড়ছে আফ্রিদির। শুক্রবার প্রথম ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পান আরেক পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি।

বিষয়:আফিফ আফ্রিদি বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…