চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফসোসের হারে আর্জেন্টিনার বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের গতিময় ফুটবল। আর্জেন্টিনার ভঙ্গুর রক্ষণ।  এমবাপের জোড়া গোলের পর আগুয়েরোর শেষ মুহূর্তের গোল। ফলাফল ৪-৩!

শেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই কোয়ার্টার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। ২০০২ সালে শুধু মাত্র তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। এবার বাড়ি যেতে হল দ্বিতীয় রাউন্ড থেকে।

আর্জেন্টিনা আক্রমণাত্মক ফর্মেশন ৪-৩-৩ এ খেলে। মেসির খেলার কথা তাতে সেন্টার ফরোয়ার্ড হিসেবে। কিন্তু তিনি ফলস নাইন হিসেবে ডানদিক থেকে শুরু করেন। এই কৌশল মোটেও কাজে দেয়নি। তাতে বরং বক্সের মুখের বলগুলোতে আর্জেন্টিনার সমস্যা হয়েছে।

Banglabid

৯ মিনিটের মাথায় আর্জেন্টিনার বক্সের বাইরে ফ্রি-কিক পায় ফ্রান্স। গ্রিজম্যানের নেয়া ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। তারা এগিয়ে যায় ১৩তম মিনিটে।

মাঝমাঠ থেকে বল নিয়ে আর্জেন্টিনার বক্সের দিকে দৌড় মারেন এমবাপে। চারজনকে বিট করে সামনে চলে যান। বক্সে যখন ঢুকে পড়েন, সঙ্গে ছিলেন রোহো। তিনি এমবাপেকে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। গোল করেন গ্রিজম্যান।

১৯তম মিনিটে প্রথম গোল হজমের মতো ভুল করে আর্জেন্টিনা। পল পগবা নিচ থেকে লংবল দেন এমবাপেকে। সেই আগের মতো দুরন্ত গতিতে বক্সমুখে ছুটে আসেন। এবার ফাউল করেন তাগলিয়াফিকো। একটুর জন্য পেনাল্টি পায়নি ফ্রান্স। বক্সের একটু বাইরে থেকে নেয়া ফ্রি-কিক বাইরে দিয়ে বেরিয়ে যায়।

Reneta

২৮তম মিনিটে আর্জেন্টিনা একটি সুযোগ সৃষ্টি করে। ডানদিক থেকে বল নিয়ে আসেন পাভন। তখন বক্সে ঢুকে পড়েন মের্কাদো। তিনি আলতো করে পুশ করলে উমিতিতির হাতে লাগে। মের্কাদো পেনাল্টির আবেদন করেন। কিন্তু রেফারি সাড়া দেননি।

আর্জেন্টিনা সমতায় ফিরে আসে ৪১তম মিনিটে। বানেগার কাছ থেকে বল পেয়ে বক্সে না ঢুকেই নিচু ডিফেন্সের মুখে দূরপাল্লার শট নেন ডি মারিয়া। দেখার মতো জোরালো এই শটটি চকিতে জালে জড়িয়ে যায়।

১-১ সমতা থেকে ফিরে এসে দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মের্কাদো। বক্সের ডান দিক থেকে গোলে শট নিয়েছিলেন মেসি। সামনে ছিলেন মের্কাদো। পা সরিয়ে আনতে গিয়ে বলে লাগিয়ে ফেলেন। তাতেই শাপেবর। বল জড়িয়ে যায় জালে।

ফ্রান্স সমতায় ফিরে আসে ৫৭তম মিনিটে। লুকাস হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে বেঞ্জামিন প্যাভার্ড দূর থেকে সাইডভলি করেন। বল বাঁক খেতে খেতে জালে জড়িয়ে যায়।

৬৪তম মিনিটে ফ্রান্স আবার এগিয়ে যায়। খুব কাছ থেকে নেয়া এমবাপের শট গোলরক্ষক আরমানির হাতের নিচ দিয়ে জালে জড়ায়। ওই এমবাপে চার মিনিট বাদে দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন।

ডিফেন্স তখন যাচ্ছেতাই। এলোমেলো রক্ষণের সামনে এমবাপে প্রমাণ করেন তিনি বিশ্বসেরাদের একজন।

অলিভিয়ার জিরৌদের কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় শট নেন। অবাক করার বিষয় হল আর্জেন্টিনার একজন ডিফেন্ডারকেও তার পাশে দেখা যায়নি।

আর্জেন্টিনার আফসোস বাড়ে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে। মেসির ক্রস থেকে হেড করে গোল করেন আগুয়েরো। ব্যবধান ৪-৩ হলেও ম্যাচে ফেরার মতো যথেষ্ট সময় ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ফ্রান্সবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাজের ‘আলতা বানু’রাও কি এভাবে হারিয়ে যাবে?

পরবর্তী

বাসাইলে আওয়ামী লীগের আব্দুর রহিম নির্বাচিত

পরবর্তী

বাসাইলে আওয়ামী লীগের আব্দুর রহিম নির্বাচিত

দেশে শুরু হয়েছে পুষ্টিকর ঘাস প্লান্টেইনের চাষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT