চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফজাল শরীফকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

‘ভালো নেই আফজাল শরীফ, সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীর কাছে’– ১৮ সেপ্টেম্বর চ্যানেল আই অনলাইনে এই শিরোনামে সংবাদ প্রকাশের একদিন পরেই প্রধানমন্ত্রীর কাছ থেকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান পেলেন পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা আফজাল শরীফ।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফজাল শরীফের কাছে ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পাওয়ার পর চ্যানেল আই অনলাইনকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আফজাল শরীফ বলেন, দুপুর ১২ টার দিকে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই। সেখানে যাওয়ার পর প্রধানমন্ত্রী এক নজর দেখেই আমাকে চিনে ফেলেন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এরপর তিনি আমার শারিরিক অবস্থার খোঁজ খবর নেন।

বিগত চার বছর ধরে আফজাল শরীফ মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। কিছুদিন পর পর থেরাপি নিতে হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতাকে। এজন্য এই কমেডি অভিনেতার চিকিৎসায় ব্যয় হচ্ছে মোটা অংকের টাকা। চিকিৎসার ভার বহন করতে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছিলেন আফজাল শরীফ।

প্রধানমন্ত্রীর কাছে অনুদান চাওয়ার বিষয়টি জানিয়ে এরআগে চ্যানেল আই অনলাইনকে আফজাল শরীফ জানিয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পী বান্ধব। তিনি সবসময় শিল্পীদের পাশে থেকেছেন। আশা করছি, আমার অসুস্থতা ও চিকিৎসার বিষয়টিও তিনি দেখবেন। আমি আবার আগের মতো সুস্থ থেকে কাজ করতে চাই।

এদিকে শিল্পী ঐক্যজোটের মাধ্যমে প্রধানমন্ত্রী সমীপে আফজাল শরীফের চিকিৎসার ব্যয় ভার বহনের আবেদন করা হয়। আফজাল শরীফকে অনুদান দেয়ায় তাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি.এ তায়েব এবং সাধারণ সম্পাদক ও নাট্যনির্মাতা জি.এম সৈকত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল শরীফপ্রধানমন্ত্রীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্র মুক্ত করতে একমত দুই কোরিয়া

পরবর্তী

মালয়েশিয়ার শ্রমবাজার এ মাসে খোলার প্রত্যাশা

পরবর্তী
ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার এ মাসে খোলার প্রত্যাশা

ধুলায় অতিষ্ঠ জীবনে অশনি সংকেত

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT