চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ নয়: পেন্টাগন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলায় ৪২ জনের মৃত্যু যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে না বলে মন্তব্য করেছে পেন্টাগন।

‘অনিচ্ছাকৃত’ ভুলে কুন্দুজে ডক্টরস উইদআউট বর্ডারস-এর হাসপাতালটিতে বোমা নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্টাল কমান্ডের নতুন প্রধান জেনারেল জোসেফ ভোটেল।

যুদ্ধাপরাধের অভিযোগ নয়, বরং ১৬ সেনা সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, কোনো সেনার বিরুদ্ধেই ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়নি। তাদের সবার সাজাই প্রশাসনিক ব্যবস্থায় নেওয়া হয়েছে।

ভয়াবহ ওই হামলার পর পরই সেটিকে একটি ‘মানবিক ভুল’ বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা। তবে বিশ্বব্যাপী অব্যাহত সমালোচনার মুখে ঘটনাটি ভুল ছিল বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পেন্টাগন জানায়, হামলার শিকার ব্যক্তিদের পরিবারকে তারা ক্ষতিপূরণ দেবে।

পরে সেনাবাহিনীর গঠিত এক তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী জানত না যে তারা এমএসএফের পরিচালিত কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে হামলা চালাচ্ছে। যে ভবনে তালেবান জঙ্গি আছে বলে তথ্য ছিল, সে জায়গাটি ছিল ওই হাসপাতাল থেকে কয়েক’শ মিটার দূরে।

Reneta

ডক্টরস উইদআউট বর্ডারস পেন্টাগনের ভুলে হামলা চালানোর দাবি অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT