আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবানদের মধ্যে সংঘর্ষে ২৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে।
শুক্রবার পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
দেশটির আলী শির ও তারিজাই জেলায় প্রায় দুই শতাধিক তালেবান জঙ্গি পুলিশের চেকপোস্টে হামলা চালায়। হামলার ফলে, সে সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ২৫ তালেবান জঙ্গি ও দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এছাড়া ওই সংঘর্ষে সীমান্ত পুলিশের ৫ সদস্যসহ ২১জন আহত হয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী খোস্ত প্রদেশটি তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।







