চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রে হামলা, নিহত ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরীতে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কেন্দ্রে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে হামলাকারীর বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। সাংবাদিকরা ভবনের ভেতরে আটকা পড়েন।

নানগড়হার প্রদেশে এ হামলা চালানো হয়। জঙ্গি গ্রুপ  দ্য ইসলামিক স্ট্যাট অব ইরাক এন্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এই হামলার দায় স্বীকার করেছে।

সুইসাইড ভেস্ট পরিহিত কয়েকজন বন্দুকধারী একে-৪৭ হাতে রেডিও টেলিভিশন আফগানিস্তানে (আরটিএ) বুধবার হামলা চালায়।  দুইজন হামলাকারী শুরুতেই তাদের সাথে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় এবং তৃতীয়জন নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। কয়েকঘন্টা বন্দুকযুদ্ধের পর সেই জঙ্গি নিহত হয়।

জালালাবাদের কেন্দ্রে, প্রাদেশিক গভর্নরের অফিসের কাছে এই হামলায় তিন জঙ্গি এবং অপর তিনজন নিহত হয়েছেন বলে আল-জাজিরাকে জানায় পুলিশ। এছাড়াও সাংবাদিকসহ আরও অন্তত ১৬ জন আহত হন।

সরকারি মুখপাত্র আতাউল্লাহ্ খোগিয়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) ভবনে আজ সকালে তিন বন্দুকধারী প্রবেশ করে।’

আরটিএ’র এক ফটোগ্রাফার জানান, বন্দুকযুদ্ধ শুরু হওয়া মাত্রই তিনি ভবন থেকে বেরিয়ে পড়েন। তবে তার কয়েকজন সহকর্মী এখনো ভেতরে আটকা পড়ে আছেন।

Reneta

ইসলামিক স্টেট জঙ্গিরা নানগড়হার প্রদেশে সক্রিয়। জালালাবাদ প্রদেশটির রাজধানী।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT