আন্তর্জাতিক

আফগানিস্তানে ট্যাংক লরি দুর্ঘটনায় ৫২ জন নিহত

আফগানিস্তানে ট্যাংক লরি দুর্ঘটনায় ৫২ জন নিহত

আফগানিস্তানের গজনি প্রদেশে তেলবাহী ট্যাংক লরি এবং দু’টি বাসের ত্রিমুখী সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ৭৩ জন।

সংঘর্ষের পর প্রচন্ড শব্দে তেলবাহী ট্যাংক লরির বিস্ফোরণে অন্য দু’টি বাসেও আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এবং পুলিশের সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে এলাকাবাসী।

দুর্ঘটনার জন্য দুর্বল ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্যই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন গজনি প্রদেশের ট্রাফিক পরিচালক।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…