টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে সাউথ আফ্রিকার দেওয়া ২১০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পর্যন্ত আফগানদের সংগ্রহ ১২ ওভারে চার উইকেটে ১১৪ রান।
ওপেনার মোহাম্মদ শাহজাদের ১৯ বলে তিনটি চার ও পাঁচটি ছয়ে দ্রুত ৪৪ রান আফগানদের বড় লক্ষ্য তাড়া করতে সাহায্য করছে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা পাঁচ উইকেটে ২০৯ রান করে। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন ডি ভিলিয়ার্স।তিনি মাত্র ২৯ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে এ রান করেন।
এছাড়া কুইন্টন ডি কক ৪৫, অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৪১ রান করেন।







