চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি ডাকলেই আমি বাংলাদেশে আসবো: প্রধানমন্ত্রীকে দেবী শেঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত বাংলাদেশে আসায় ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তার চিকিৎসার ব্যাপারে আপনার মতামত শুনতে আমি উদগ্রীব ছিলাম।

জবাবে দেবী শেঠি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি যখনই ডাকবেন আমি বাংলাদেশে আসবো।’

এ সময় শেখ হাসিনা শেঠির সঙ্গে দেশের চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করেন।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে ওবায়দুল কাদেরকে চিকিৎসা দেওয়া বাংলাদেশী চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে দেবী শেঠি বলেন, বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ চিকিৎসা দিয়েছেন । এর চেয়ে ভালো চিকিৎসা উন্নত দেশগুলোতেও আশা করতে পারেন না।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শেষে ডা. শেঠিকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

শেঠি সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা সর্ম্পকেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, এমন একজন খ্যাতনামা ব্যক্তির চিকিৎসা করতে স্থানীয় চিকিৎসকগণকে অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়।

Reneta

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করে বলেন, চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীরা যাতে স্নাতকোত্তর ও গবেষণার বিষয় এখানে সম্পন্ন করতে পারে এজন্য দেশে প্রথম এ ধরনের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রাম ও রাজশাহীতেও এ ধরনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শেষ পর্যায়ে রয়েছে।

ড. শেঠি ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার পর তার পরামর্শে অসুস্থ মন্ত্রীকে চিকিৎসার জন্য এয়ারবাসে সিঙ্গাপুরে পাঠানো হয়।

রোববার ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রোববার সকাল পৌনে আটটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি বিএসএমএমইউ’র করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরডাক্তারপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রান আউটের হ্যাটট্রিক!

পরবর্তী

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের

পরবর্তী

সিঙ্গাপুরে ওবায়দুল কাদের

বিখ্যাত শিল্পী কেইথ ফ্লিন্টের মরদেহ উদ্ধার

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT