চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনি কেনো ফেসবুক ব্যবহার ছাড়তে পারছেন না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

কখনও কি ভেবেছেন ফেসবুক ব্যবহার একেবারেই ছেড়ে দেবেন? যদি ভেবে থাকেন, তবে আপনি একা নন। আপনার মতো আরও অসংখ্য ব্যবহারকারী ফেসবুক চিরকালের জন্য ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বারবার। কিন্তু কয়েকদিন দূরে থাকার পরই আবার এসেছে ফিরে ফেসবুকের তীরে।

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক থেকে ব্যবহারকারীরা কেনো বেশিদিন দূরে থাকতে পারে না, তা বোঝার জন্য যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘমেয়াদী এক গবেষণা হাতে নেন। প্রকল্পটির নাম ‘৯৯ ডেইজ অব ফ্রিডম’ । সামাজিক মাধ্যম ছেড়ে আবার ফিরে আসাকে গবেষণা দলের প্রধান এরিক বমার Social Media Reversion ‘সামাজিক মাধ্যমে প্রত্যাবর্তন’ নাম দিয়েছেন।

গত বছর শুরু করা ওই গবেষণায় ফেসবুক ছাড়তে চায় এমন কয়েক হাজার ব্যবহারকারীকে বলা হয় ৯৯ দিন ফেসবুক ব্যবহার বন্ধ রাখতে। এর মাঝে প্রতি ৩৩ দিন অন্তর তাদের মন-মেজাজ সম্পর্কে জানার জন্য তাদের ওপর জরিপ পরিচালনা করা হয়। এভাবে পরিচালিত ৫ হাজারেরও বেশি জরিপ বিশ্লেষণ করে চারটি প্রধান প্রবণতা চিহ্নিত করেন গবেষকরা।

উপলব্ধিগত আসক্তি

এক্ষেত্রে ব্যবহারকারী ফেসবুক এতো বেশি ব্যবহার করে যে এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই এক সময় নিজের ভালো ভেবে ছাড়তে চাইলেও আসক্তির কারণে ফেসবুক থেকে বেশিদিন দূরে থাকতে পারে না। এরাই অন্যদের তুলনায় বেশি ফিরে আসে ফেসবুকে।

গবেষণায় অংশ নেয়া এক ফেসবুক আসক্ত বলেন, ‘প্রথম ১০ দিনে আমি যখনই ইন্টারনেট ব্রাউজার চালু করতাম, আমার আঙ্গুল আপনাআপনিই ‘f’ বোতামে চলে যেতো।’

Reneta

গোপনীয়তা ও নজরদারি

ফেসবুক ব্যবহার করতে গিয়ে অনেকের মনে হয়, ফেসবুকে তাদের কর্মকাণ্ডের ওপর কেউ গোপনে নজর রাখছে। এ ধরণের ব্যবহারকারীরা ফেসবুক ছাড়লে ফিরে আসার প্রবণতা কম দেখায়।

আবার অনেকে আছে যারা নিজের সম্পর্কে অন্যরা কী মনে করে তা জানার জন্য ফেসবুক ব্যবহার করে। তাদের বেশিদিন ফেসবুক থেকে দূরে থাকার সম্ভাবনা বেশ কম।

মন-মেজাজ

গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার বন্ধ থাকা অবস্থায় যদি ভালো মেজাজেও থাকে, সেটা দেখাতে চায় না। বরং খারাপ মন-মেজাজ ভাবটাই ধরে রাখতে চায়। আবার মেজাজ কেমন সেটা সবচেয়ে বেশি শেয়ার করতে আগ্রহী তারা ফেসবুকের মাধ্যমেই।

অন্যান্য সামাজিক মাধ্যম

জরিপে পাওয়া তথ্য অনুসারে, যারা ফেসবুকের পাশাপাশি অন্যান্য সামাজিক মাধ্যমও ব্যবহার করে, ফেসবুক ছাড়ার পর আবার ফিরে আসার প্রবণতা তাদের মাঝে কম। যারা সামাজিক জীবনের জন্য প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ মনে করে, তারা অন্য সামাজিক মাধ্যম ব্যবহার না করলে ফেসবুকের দিকে খুব দ্রুতই ফিরে আসে।

গবেষণায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই ৯৯ দিন পর আবার ফেসবুক ব্যবহার শুরু করেছে। তবে তাদের ফেসবুক ব্যবহারের ধরণে এসেছে পরিবর্তন। তারা ফোন থেকে ফেসবুক অ্যাপ মুছে দিয়েছে, ফ্রেন্ডলিস্ট ছোট করেছে এবং সাইটে থাকার সময় কমিয়ে দিয়েছে।

বমার বলেন, ‘ফেসবুক অনেক ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ সামাজিক কাজে ভূমিকা রাখে। কিন্তু এর অনেক ক্ষতিকারক দিকও আছে। সব মিলিয়ে ফেসবুক কীভাবে ব্যবহার করবে, বা আদৌ ব্যবহার করবে কিনা, এ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে সবসময়ই জটিল একটা দ্বিধা কাজ করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT