চিত্রশিল্পী মাসুক হেলাল তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে অন্যতম চিত্রশিল্পী গ্রীন বাবুর কথা স্মরণ করে লিখেছেন: ৮০ দশকের চলচ্চিত্র । ফোক ফেন্টাসি সিনেমার জয় জয়াকার ছিল। ইবনে মিজান ,এফ কবীর , ফয়েজ চৌধুরী , দেলোয়ার জাহান ঝন্টুরা এসব সিনেমা বানাতেন। সে সব সিনেমার পোস্টার ও সিনেমা হলের ব্যানার তৈরীতে অন্যতম ছিলেন রূপায়ন আর্ট। রূপায়নের, গ্রীন বাবু ছিলেন ব্যানার চিত্রশিল্পীদের মধ্যে সেরা।
গ্রীনদা’র ওস্তাদ ছিলেন লাডলা । তিনি ছিলেন পাকিস্তানী, তিনি শিখেছেনে বোম্বে গিয়ে । গ্রীনদার আঁকা দেখার জন্যে বুধবার, পুরান ঢাকার রথখোলার দুধের আড়তের পেছনে তার স্টুডিও যেতাম। রাতে পর রাত, দাড়িয়ে থেকেছি তার স্টুডিতে।
গ্রীন দা বিল্ডিংয়ের সমান রাজ্জাক কবরী আঁকতেন, তার আট দশজন সহকারী ছিল । তারা রং তুলি চা সিগারেট এগিয়ে দিতেন নিজ থেকে।
গ্রীনদা টুলের উপর দাড়িয়ে আঁকতেন। তার ব্রাশ চলতো ঝড়ের গতিতে। আবাক হয়ে সারারাত দাড়িয়ে,দাড়িয়ে দেখেছি বৃহস্পতিবার রাত এগারোটার পর সে সব কার্টআউট, ব্যানার , হলে , হলে লাগানো হতো।
গ্রীনদা’র গত দশ বারো বছর ব্যানার আঁকার কাজই ছিলো না, তিনি বেকার হয়ে গিয়েছিলেন। সিনেমার ব্যানার আঁকা বন্ধ হয়ে গেছে অনেক দিন। বেকার থেকে, না খেয়ে অসুস্হ হয়ে কলকাতায় মেয়ের বাড়িতে মারা গেছেন ।
গ্রীনদা আপনি আমার শত কোটি সালাম নিন। আমি আপনার কাছ থেকেই মানুষের মুখ আঁকতে শিখেছি, কত রকম রং এ , কত রকম ষ্টোকে মানুষে মুখ আঁকা যায়, তা বিস্ময়ে দেখেছি। গ্রীনদা যেখানেই থাকেন ভালো থাকবেন দাদা ।







