চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি অনেকেই

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:৫৯ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম

‘এমন ঘটনা অহরহই ঘটছে। আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি অনেকেই হচ্ছেন। সারিকা মুখ খুলেছেন, অনেকেই তা চেপে যাচ্ছেন। নিজের কেরিয়ারের কথা ভেবে চুপ করে থাকছেন।’ বললেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম।

ছোট পর্দার তারকা সারিকা সা​বরিন একটি পণ্য উৎ​পাদনকারী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ‘আপত্তিকর’ প্রস্তাব পেয়েছেন। সারিকাকে এই পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করার জন্য চুক্তিবদ্ধ করা হয়। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সারিকা এই ঘটনা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা‍+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’

এরপর চ্যানেল আই অনলাইনকে সারিকা বলেন, ‘তাদের মুখোশটা খুলে দেওয়া উচিত। মিডিয়ায় আমরা যারা কাজ করি, আমাদের যে কেউ কেউ কী মনে করে, ভাবতে অবাক লাগে। কীভাবে পারে তারা এমন আপত্তিকর প্রস্তাব দিতে? আমরা কি নিজেদের সম্মান নিয়ে মিডিয়ায় কাজ করতে পারব না?’

তিনি আরও অভিযোগ করেন, ‘আপত্তিকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি অপেশাদার! এখন তারা আমাকে ফাঁসাতে চাচ্ছে। বিভিন্নজনকে ফোন করে আমার ব্যাপারে উল্টা–পাল্টা বলছে। দোষ করবে তারা, অপরাধ করবে তারা; আবার আর্টিস্টকেই দোষ দেবে?’

এ ঘটনার প্রতিবাদ জানান মিম। আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, ‘ঘটনাটি যেহেতু সামনে এসেছে, আসুন আমরা মেয়েরা যারা মিডিয়ায় কাজ করি, নিজের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই, সবাই মিলে এসব ঘটনার প্রতিবাদ করি।’

মিম তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড আর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনকে আহ্বান জানান।

Reneta

মিম বলেন, ‘এই পশুদের এখনই রুখতে হবে। তা না হলে মিডিয়ার মেয়েদের ওপর এই পশুদের অত্যাচার বাড়তেই থাকবে। যারা ভবিষ্যতে ছোটপর্দা কিংবা বড়পর্দায় নিজেদে​র কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে, তারা কেউ এ পথে পা বাড়াবে না। পরিবার থেকে বাঁধা পাবে। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মিডিয়া।’

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিদ্যা সিনহা মিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT