ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অব ইন্ডিয়া (এফটিটিআই) এর গভর্নিং বডির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে গাজেন্দ্র চৌহানকে। এর পরিপ্রেক্ষিতে ২ মাস ধরে লাগাতার বিক্ষোভ করে চলেছে এফটিটিআইয়ের শিক্ষার্থীরা।
এবার সেই বিক্ষোভে শামিল হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
তিনি বলেছেন, এমন একটি গুরুত্বপূর্ণ পদের জন্য এমন কাউকে বেছে নেওয়া দরকার, যার কাজের ক্ষেত্রটা বেশ বিস্তৃত। সেই যোগ্যতা কি গাজেন্দ্র চৌহানের আছে?
তিন বছর আগে দাদা সাহেব ফালকে পুরস্কার জেতা এই অভিনেতা বলেন, তিনি কখনো গাজেন্দ্র চৌহানের নামই শোনেননি।
শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য তারকাদের বক্তব্য হলো, দ্বিতীয় সারির সিনেমায় অভিনয় করেও এমন গুরুত্বপূর্ণ একটি পদের দায়িত্ব চৌহান পেয়েছেন শুধুমাত্র ক্ষমতায় থাকা বিজেপির সাথে তার সুসম্পর্কের জোড়েই।
এ বিষয়ে অনেক দিন থেকেই আন্দোলন চলছে, কিন্তু সরকার যেন সেসব কানেই তুলছে না বলেও অভিযোগ করেন এই গুণী অভিনেতা।







