আন্দোলনের মুখে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের দাম পুনঃনির্ধারণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।
একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানিয়েছেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘বি-টু’ ইউনিটের ভর্তি ফরমের দাম বাড়ানো হয়নি।
তবে ‘এ’ এবং ‘বি-ওয়ান’ ইউনিটের ফরমের দাম ৫০ টাকা বাড়িয়ে ৮শ’ টাকা করা হয়েছে। দাম পুনঃনির্ধারণের সিদ্ধান্তের পর আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে ভর্তি ফরমের দাম কমানোর দাবিতে আন্দোলনকারীরা।
আগামী ৫ বছর ভর্তি ফরমের দাম আর বাড়ানো যাবে না বলেও দাবি তাদের।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



