চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনেও বলিউডের যেসব চলচ্চিত্রের মুক্তি ঠেকানো যায়নি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বলিউডে নিষিদ্ধ চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইন- বলিউডে নিষিদ্ধ চলচ্চিত্র

বহু কাঠখড় পুরিয়ে অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত চলচ্চিত্র ‘পদ্মাবত’। সেন্সর থেকে ছাড়পত্র পেয়ে গেলেও রাজপুত ও করনি সেনাদের নানা হুমকি মাথায় নিয়েই ‘পদ্মাবত’ মুক্তি পেতে যাচ্ছে।

তবে, ‘পদ্মাবত’ই বলিউডের প্রথম চলচ্চিত্র নয় যার মুক্তি পেতে এত বাধাবিপত্তি পার করতে হচ্ছে। পাঠকদের জন্য আজ থাকছে সেই সব বলিউডি চলচ্চিত্রের তালিকা যেগুলো মুক্তি পেতে পেরিয়ে আসতে হয়েছে নানা ধাপ-

লিপস্টিক আন্ডার মাই বুরখা (২০১৭)
সেন্সরবোর্ডের সাথে দীর্ঘ সংগ্রামের পর মুক্তি পেয়েছিল নারী কেন্দ্রিক এই চলচ্চিত্রটি। এর বিরুদ্ধে অভিযোগ ছিল আপত্তিকর ভাষা ও নারীঘটিত নানা বিষয় এর ব্যবহার।

অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬)
ভারত- পাকিস্তান দ্বন্দ্বে আটকেছিল করণ জোহরের চলচ্চিত্রও। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। পরবর্তীতে আর কখনও পাকিস্তানি কাউকে চলচ্চিত্রে নেবেন না এই শর্ত মেনে আর ভারতীয় সেনাবাহিনীকে ৫ কোটি রুপি অর্থ দানের মাধ্যমে অবশেষে মুক্তি পেয়েছিল আয় দিল হ্যায় মুশকিল।

উড়তা পাঞ্জাব (২০১৬)
পাঞ্জাবকে খারাপ দেখানো হবে চলচ্চিত্রে, এই আশঙ্কায় উড়তা পাঞ্জাব নিয়ে কোর্ট পর্যন্ত গেছেন সে প্রদেশের রাজনৈতিক নেতারা। পরবর্তীতে হাইকোর্টের আদেশ নিয়ে মুক্তি পায় এই চলচ্চিত্র।

বাজিরাও মাস্তানি (২০১৫)
মাস্তানি ও কাশিবাই এর চরিত্রে রূপদানকারী দীপিকা ও প্রিয়াঙ্কাকে পিঙ্গা গানে একই ফ্রেমে দেখে বিক্ষোভ শুরু করেছিল মারাঠি নেতারা। এ চলচ্চিত্রে মারাঠি সংস্কৃতি বিকৃত করা হয়েছিল বলেও অভিযোগ ছিল তাদের।

Reneta

পিকে (২০১৪)
ট্রেলার দেখে আর আমিরের শুধু রেডিও গায়ে জড়ানো নগ্ন ছবির পোস্টারে বিক্ষুব্ধ হয় বিভিন্ন হিন্দু গোষ্ঠীগুলো। তারা বলতে থাকে, রাজকুমার হিরানি ও আমির খান মিলে তাঁদের অসম্মান করেছেন। বহু হুমকির মাঝেও মুক্তি দিয়ে ব্লকবাস্টার হিট হয়েছিল ‘পিকে’।

গোলিও কি রাসলীলা রাম-লীলা (২০১৩)
এই চলচ্চিত্রের প্রথম নাম ছিল ‘রাম-লীলা’। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এই আশঙ্কায় পরে নাম পরিবর্তনের মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই সেবার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।

স্টুডেন্ট অব দ্য ইয়ার (২০১২)
এই চলচ্চিত্র নিয়ে মূল আপত্তি ছিল রাধা গানটি নিয়ে। আবেদনময়ী রাধাকে মেনে নিতে পারেনি অনেকেই। পরবর্তীতে গানের ‘সেক্সি’ শব্দটি পরিবর্তন করে ‘দেশি’ করার পর শান্ত হয়েছিল আন্দোলনকারীরা।

এছাড়াও নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে পর্দায় দর্শকদের সামনে আসা বলিউডি চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল  সিং সাহাব দ্য গ্রেট (২০১৩), আরাকশান (২০১১), রকস্টার (২০১১), বিল্লু (২০০৯), কামিনী (২০০৯), জোধা আকবর (২০০৮), ব্ল্যাক ফ্রাইডে (২০০৭), ফায়ার (১৯৯৬), কিস্যা কুরসি কা (১৯৭৭), আন্ধি (১৯৭৫)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানকরণ জোহরপদ্মাবতপদ্মাবতীপিকেবাজিরাও মাস্তানিসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উবারের চালকবিহীন ট্যাক্সি আসছে আগামী বছর

পরবর্তী

‘ছবির ভাগ্য কেউ বলতে পারে না, অনেকটা ক্রিকেটের মতো’

পরবর্তী

‘ছবির ভাগ্য কেউ বলতে পারে না, অনেকটা ক্রিকেটের মতো’

একক অভিভাবক পুরুষ হলে সহানুভূতি, নারী হলে ‘পরিণতি’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT