শিক্ষা

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিসি আলোচনায় বসবেন

বুয়েটে টানা ৫ম দিন আন্দোলন চলছে

বুয়েট-উপাচার্য-শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সঙ্গে বিকেল ৫টায় উন্মুক্ত আলোচনায় বসার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের।

শুক্রবার দুপুর ২টার মধ্যে উপাচার্যকে ক্যাম্পাসে এসে কথা বলার আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এছাড়াও তারা বলেছিলেন, বিকেল ৫টার মধ্যে যদি শিক্ষার্থীদের ১০ দফার বিষয়ে কোনো প্রশাসনিক নির্দেশনা না আসে তবে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

তারই প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বুয়েট অডিটোরিয়ামে মুক্ত আলোচনায় বসার কথা জানানো হয়েছে।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পঞ্চম দিনের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এর অংশ হিসেবে শুক্রবার মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে শহীদ মিনারে অবস্থান নেবেন আন্দোলনকারীরা। সেখানে পথনাটক অনুষ্ঠান ও গ্রাফিতি আঁকার কথা রয়েছে

দুপুরে নামাজের বিরতির পর প্রতিকী বিতর্ক অনুষ্ঠিত হবে।

তবে ভিসির সঙ্গে শিক্ষার্থীদের এই আলোচনা সরাসরি প্রচার না করার বিষয়ে গণমাধ্যমকে অনুরোধ করেছেন শিক্ষার্থীরা।

বিষয়:বুয়েট বুয়েট শিক্ষার্থী খুন বুয়েট-শিবির সন্দেহে হত্যা শিবির শিবির সন্দেহে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…