আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ। এ উপলক্ষে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষরতা দিবসে বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে, ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে।






