চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলো রোহিঙ্গাদের স্থানান্তরে বিলম্ব ঘটাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোর চাপের কারণে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রোববার মন্ত্রী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। দুই দিনের এক সফরে তিনি রাজশাহীতে আছেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রায় এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের অধিকাংশই সেখানে যেতে রাজি হয়েছে। স্থানান্তরের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আন্তর্জাতিক সংস্থাসমূহ ও এনজিওগুলোর চাপের কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গারা প্রায় ৬ হাজার ৮শ’ একর এলাকাজুড়ে বাস করছে। কিন্তু এলাকাটি মানুষ অনুপাতে অত্যন্ত ঘিঞ্জি হয়ে গেছে। এছাড়া ভারী বৃষ্টিপাত হলে স্থানটিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভূমিধস হলে সেখানে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে আর এই ঘটনার জন্য অনেকেই বাংলাদেশকে দোষারোপ করবে।

অপরদিকে, অনেক রোহিঙ্গা তাদের বর্তমান আশ্রয়স্থলে মাদক পাচার ও মানব পাচারের মতো নানা ধরনে অপরাধ ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে।

মন্ত্রী বলেন, ‘ভাসান চর চমৎকার জায়গা। আমার সেখানে একটি রিসোর্ট করার ইচ্ছে রয়েছে।’
তিনি বলেন, রোহিঙ্গারা সেখানে গেলে কৃষিকাজ ও গবাদিপশু পালনসহ নানা ধরনের অর্থনৈতিক কাজ করতে পারবে। তাদের সেখানে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

কূটনৈতিক ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নতুন সরকারের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেন। এর আগে, ড. মোমেন হাতেমখাঁ এলাকায় জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালে জেলখানায় যে চারজন জাতীয় নেতাকে হত্যা করা হয়, তিনি তাদের অন্যতম।

মন্ত্রী বরেন্দ্র গবেষণা জাদুঘরের বিভিন্ন শাখা ও বিভাগ এবং রাজশাহী কলেজ পরিদর্শন করেন। শতবর্ষ পুরনো কলেজটি দেশের অন্যতম বিখ্যাত কলেজ।

ট্যাগ: আন্তর্জাতিক সংস্থাপররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিখোঁজের ২ দিন পর মাগুরায় ব্যবসায়ির মরদেহ উদ্ধার

পরবর্তী

আতশবাজি পোড়াতে নিষেধ করে সমালোচনার মুখে কোহলি

পরবর্তী

আতশবাজি পোড়াতে নিষেধ করে সমালোচনার মুখে কোহলি

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT