চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক মানের হচ্ছে কক্সবাজার বিমান বন্দর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৫৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজার বিমান বন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। উন্নয়ন কাজে পর্যটকদের সুযোগ সুবিধার দিকটি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার বিমানবন্দর নির্মিত হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। সময়ের পরিক্রমায় পর্যটন এলাকা হিসেবে কক্সবাজার হয়ে উঠে গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি ওঠে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার। দেরিতে হলেও এ উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে প্রথম পর্যায়ের কাজ।

বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের করা হলে বিদেশী পর্যটকেরা কক্সবাজারে সরাসরি অবতরণ করবে এবং সমুদ্র সৈকতের সৌন্দর্য্য বেশি করে উপভোগ করার সময় পাবেন উল্লেখ করে বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ দিয়ে তাদের উচ্ছেদ করে আন্তজার্তিক মানে উন্নীতকরণের কাজ শুরু করার দাবি জানান স্থানীয় কয়েকজন।

Banglabid

২০১৮ সাল থেকে কক্সবাজার বিমান বন্দরে আন্তর্জাতিক বিমানের ফ্লাইট অবতরণ করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, অন্যান্য দেশের সাথে কক্সবাজারকে কো-অপারেট করার চেষ্টা করবো।

প্রথম পর্যায়ের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৭৮ কোটি ২১ লাখ ৬৫ হাজার টাকারও বেশি। দ্বিতীয় পর্যায়ের কাজের প্রকল্পও ইতিমধ্যে একনেক সভায় পাশ হয়েছে। কাজ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হবে বলে আশা ঠিকাদারী প্রতিষ্ঠানের।

মীর আকতার হোসেন লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মানিক কুমার বিশ্বাস বলেন, আমরা ইতিমধ্যে দিনরাত মিলে দ্রুততার সাথে কাজ শুরু করেছি। আমরা আশা করছি নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই কাজ শেষ করতে পারবো। আমাদের প্রয়োজনীয় সংখ্যক ইক্যুইপমেন্ট বা ম্যাটারিয়াল আমরা সংগ্রহ করেছি।

Reneta

কক্সবাজার বিমান বন্দর আর্ন্তজাতিক মানে উন্নীত হলে তা দেশের পর্যটনশিল্পে অনেক বড় ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার বিমান বন্দর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো বাংলাদেশের হাইকমিশনারকে তলব করলো পাকিস্তান

পরবর্তী

আন্তর্জাতিক মানের হচ্ছে কক্সবাজার বিমান বন্দর

পরবর্তী

বিপর্যস্ত হালদা রক্ষায় নতুন উদ্যোগ

বিপর্যস্ত হালদা রক্ষায় নতুন উদ্যোগ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT