বাংলাদেশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ডাকটিকেট উদ্বোধন করে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ডাকটিকেট উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তিনি একটি ডাকটিকেট ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীন বাংলাদেশে অমর একুশের ৭০ বছর এবং অমর একুশে পালনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট, খাম, এবং ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে এবং পরে সারাদেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরে পাওয়া যাব।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকিট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…