সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসিউল। ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয় ড্রাগন ক্যাপসিউল। মহাকাশ কেন্দ্রের রোবোটিক বাহুতে যুক্ত হয়েছে ড্রাগন তথ্যটি টুইট বার্তায় নিশ্চিত করেছে স্পেসএক্স। ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে মহাকাশে পাঠানো হয়। মহাকাশযানটিতে সিমন নামের ক্রু অকুপেন্ট ইন্টার্যাক্টিভ মোবাইল কম্পানিয়ন রোবটও পাঠিয়েছে নাসা।






