চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে ২১ আগস্ট হামলার রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

বাংলাদেশের আদালতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক দুই মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজার ঘটনা সারা ফেলেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ সেই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকশ’ মানুষ।

বুধবার দীর্ঘ ১৪ বছর পর দেয়া আলোচিত এই রায়ের ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন অাদালত।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ঢাকায় ২০০৪ সালে রাজনৈতিক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনার দায়ে ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাদের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে তারমধ্যে সাবেক মন্ত্রী, উপমন্ত্রী রয়েছেন। তারা সেসময় ক্ষমতায় থাকা বিএনপির নেতা। এছাড়া দলটির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, আওয়ামী লীগের সমাবেশে চালানো ওই হামলায় ২৪ জন নিহত হয়। দলটির নেতা শেখ হাসিনা এখন দেশের প্রধানমন্ত্রী।

আলজাজিরায় বলা হয়েছে, বাংলাদেশের আদালত ২০০৪ সালের হামলার ঘটনায় ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া ওই হামলার ঘটনায় আদালত দেশটির অন্যতম বিরোধীদলীয় নেতা তারেক রহমানকেও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ হামলা হয়। দলের কয়েকজন শীর্ষ নেতা শেখ হাসিনার চারপাশে মানব ঢাল তৈরি করায় তিনি অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতা আইভি রহমান সহ ২০ জনের ওপর নিহত হন।

মামলার নথিতে বলা হয়েছে, এটি ছিল বিএনপির ‘পরিকল্পিত হামলা’। হামলার মূল হোতাদের বাঁচাতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

বার্তা সংস্থা এপির শিরোনাম ছিল ‘‘রাজনৈতিক সমাবেশে হামলার জন্য ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ”। এতে বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃৃত্বে ২০০৪ সালে আয়োজিত সমাবেশে চালানো ভয়াবহ গ্রেনেড হামলায় দুই ডজন লোক নিহত হন। আহত হন আরো ৩০০ জন মানুষ। শেখ হাসিনা অল্পের জন্য ওই সময় প্রাণে বেঁচে যান।

ওই হামলা মামলার রায়ে ১৯জনকে মত্যুদণ্ডের পাশাপাশি বিরোধীদলের নেতাসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এপি আরো জানায়, রায় দেওয়ার সময় দুই বার বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায় বিচারককে বাধা পেতে হয়। রায়কে কেন্দ্র করে আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরের প্রতিক্রিয়া তুলে ধরে বলা হয়, সাংবাদিকদের কাছে তিনি নিজেকে নিদোর্ষ দাবি করে বলেন, ‘‘আল্লাহ সবকিছু জানেন। আমি এর সঙ্গে জড়িত ছিলাম না’’।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘২০০৪ সালের গ্রেনেড হামলার রায়ে বিরোধী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের একটি বিশেষ আদালত।’ এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্টের হামলার ২৪ জন নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। হতাহতরা সবাই আওয়ামী লীগ সমর্থিত ছিলেন।

রয়টার্স জানায়, রায়ে সরকার পক্ষ সন্তুষ্ট নয় এবং তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন বলে জানান। সরকার পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, এ রায়ে তারা সন্তুষ্ট নন। তারেক রহমানের ফাঁসি চাইবেন। অপরদিকে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা এই রায় প্রত্যাখ্যান করছেন।

এই রায় নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম ছিল, ‘‘বাংলাদেশ: ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড।” এতে বলা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ এই গ্রেনেড হামলা চালানো হয়। ওই হমলায় ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা সহ ৫০০ জনের মতো নিহত হন।
এতে আরো বলা হয়, ডিসেম্বরে দেশটির জাতীয় নির্বাচনের আগে এই রায় দেয়া হলো। ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিল জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার দেশটির একটি আদালত ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও পলাতক তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

 

ভারতের আনন্দবাজার পত্রিকা ‘হাসিনার ওপর হামলা: মৃত্যুদণ্ড ১৯, খালেদা-পুত্র সহ যাবজ্জীবন ১৭ জনের’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টার দায়ে তৎকালীন খালেদা জিয়া সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু-সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে খালেদা জিয়ার দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা-পুত্র তারেক রহমানসহ ১৭ জনের। 

 

আনন্দ বাজার আরো জানায়, এই হামলার তদন্তে শুরু থেকে প্রশাসনিক হস্তক্ষেপের চেষ্টা চালানো হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে তদন্ত শুরু করে। বেরিয়ে আসে অনেক অজানা তথ্য।

 

২০০৮ সালের জুনে বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দিন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) নেতা মুফতি হান্নান-সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সিআইডি। তদন্তে বেরিয়ে আসে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল। হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড এসেছিল পাকিস্তান থেকে।
ট্যাগ: আন্তর্জাতিক গণমাধ্যমএকুশে আগস্ট গ্রেনেড হামলাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক তিন আইজিসহ ৮ পুলিশ কর্মকর্তার সাজা

পরবর্তী

দুই শিক্ষার্থীর পরিবারকে জাবালে নূরের ক্ষতিপূরণ

পরবর্তী

দুই শিক্ষার্থীর পরিবারকে জাবালে নূরের ক্ষতিপূরণ

দুবাইতে জয়ের কাছাকাছি পাকিস্তান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT