চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে মীর কাসেমের ফাঁসি

সাবরিনা হাসানসাবরিনা হাসান
২:৩১ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমেও সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। ফাঁসি হওয়া অন্য যুদ্ধাপরাধীদের মতো মীর কাসেমের ব্যাপারেও শোক প্রকাশ করেছে পাকিস্তান।

বরাবরের মতো এবারও যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে তারা বলেছে, ত্রুটিপূর্ণ বিচারে ১৯৭১ সালের আগের অপরাধে জামায়াতের অন্যতম প্রধান নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশ।

মীর কাসেমের ফাঁসি কার্যকরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত-ই-ইসলামী, পাকিস্তান। মীর কাসেমের জন্য গায়েবানা জানাজারও আয়োজন করে তারা।

‘জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ জোগানদাতা ও প্রধান নেতা মীর কাসেমকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ’ – শিরোনামে খবর প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডন’।

Reneta

বার্তা সংস্থা এএফপিও বলেছে একই কথা। তারা বলেছে, বাংলাদেশের বড় ইসলামিক দলের প্রধান অর্থ যোগানদাতাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।

মধ্যপ্রাচ্যের ক্ষমতাশালী গণমাধ্যম আল জাজিরা বলছে, জামায়াতের সর্বশেষ প্রধান জামায়াতের নেতাকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ইসলামী দলের পুঁজিপতি মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে বাংলাদেশ বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

এছাড়াও মীর কাসেমের ফাঁসি কার্যকরের খবর প্রকাশ পেয়েছে ডয়চে ভেলেসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT