চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ধোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শনিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে আন্তর্জাতিক থেকে সরে দাঁড়ানোর ঘোষণাকে দেন ভারতকে ওয়ানডে, টি-টুয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক।

শনিবার ভারত সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ইনস্টাগ্রামে প্রায় ৪ মিনিটের এক ভিডিও পোস্ট করে নিজের ক্যারিয়ারের প্রতিচ্ছবি তুলে ধরেন ধোনি। ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শূন্য রানে রান আউট থেকে শুরু করে ভারতকে ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়, দেশকে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে তোলা সবকিছুই উঠে এসেছে। ভিডিও শেষ হয়েছে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচটি দিয়ে। ৫০ করে রান আউট হওয়া সেই ম্যাচটিই ধোনির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

গায়ক মুকেশের কণ্ঠ মেলানো ভিডিওর ক্যাপশনে ধোনি লিখেছেন, ‘ ধন্যবাদ- ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। ১৯২৯ ঘণ্টা (৭টা ২৯ মিনিট) থেকে ধরে নেবেন আমি এখন অবসরপ্রাপ্ত।’

অবসর কি কেবল আন্তর্জাতিক নাকি সমস্ত ক্রিকেট থেকেই সেটা অবশ্য খোলাশা করেননি ধোনি। তবে ধরে নেওয়া হচ্ছে আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএলে তাকে দেখা যাবে। তার আইপিএল দল চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহীর আশা, অন্তত ২০২২ সাল পর্যন্ত আইপিএলে খেলবেন সদ্য সাবেক হয়ে হয়ে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ধোনি ওয়ানডে খেলেছেন ৩৫০টি। সঙ্গে ৯০ টেস্ট ও ৯৮টি টি-টুয়েন্টি খেলা এই ডানহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬ সেঞ্চুরিতে করেছেন ১৫ হাজারের বেশি রান। উইকেটের পেছনে ৮০০র বেশি ডিসমিসালে ব্যাটসম্যানদের ফেরত পাঠিয়েছেন সাজঘরে।

তবে ব্যাটসম্যান কিংবা উইকেটরক্ষকের চেয়ে ধোনিকে ক্রিকেটবিশ্ব মনে রাখবে একজন ঠাণ্ডা মাথার অধিনায়ক হিসেবে। ২০১১ বিশ্বকাপে ছক্কা মেরে দলকে শিরোপা জেতানো কিংবা ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেওয়া; ঠাণ্ডা মাথার ধোনি তার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়েই জয় করেছেন শত কোটি ভারতীয়র মন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক ক্রিকেটধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT