মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম এল বি মেছবাহ উদ্দিন আহমেদ।
বুধবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। এসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অমিত কুমার দে, ডেপুটি রেজিস্ট্রার গৌতম মল্লিক, সিনিয়র ল’ রিসার্চ অফিসার শাহিন আক্তার, সিনিয়র ল’ রিসার্চ অফিসার শেখ সাদী রহমান ও তাহেরা আনোয়ার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ১০ ফেব্রুয়ারি মেছবাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি আইন মন্ত্রনালয়।










