চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুশকার ব্যবহারে স্তম্ভিত সেই পথচারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
বিনোদন
A A

গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ফেলছিলেন এক ব্যক্তি। আর তা দেখে রাগ সামলাতে পারেননি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। এসময় নিজের গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে পরিচ্ছন্নতার পাঠ দেন আনুশকা।

আরহান সিং নামের ওই ব্যক্তিকে নিজের গাড়ি থামিয়ে আনুশকা বেশ গম্ভীরভাবে  বলেন যে, ‘আপনি রাস্তায় ময়লা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না। এর জন্য তো ডাস্টবিন রয়েছে। সেখানে ফেলবেন।’

আর গত ১৭ জুন, রবিবার পুরো ঘটনাটির ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন আনুশকার স্বামী বিরাট কোহলি।

Banglabid

এরপর অনেকেই সামাজিক মাধ্যমে আনুশকার এই পরিবেশ সচেতনতার প্রশংসা করেন। কিন্তু আনুশকা ওই ব্যক্তির সাথে যে ব্যবহার করেছেন, তা আদৌ ঠিক ছিল কি? এখন প্রশ্ন উঠছে এমনটাও।

এদিকে সামাজিক মাধ্যমে ১৮ জুন, সোমবার মুখ খুলেছেন আরহান সিং নামের ওই ব্যক্তি। তিনি রীতিমতো অবাক হয়েছেন আনুশকার ব্যবহার দেখে।

সামাজিক মাধ্যমে আরহান বলেছেন, ‘এই পোস্টের মাধ্যমে আমার কোনো প্রচার পাওয়ার উদ্দেশ্য নেই। ভয়ংকর! গাড়ি চালানোর সময় অসচেতন ভাবে আমি ছোট একটি প্লাস্টিক রাস্তায় ফেলেছিলাম। এ সময় আনুশকা হঠাৎ তার গাড়ি থামিয়ে চিৎকার করছেন। আমার অসচেতনতার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আনুশকা যদি অন্যভাবে কথাটা বলতেন, তা হলে কি তার তারকাসুলভ ওজন কিছু কমে যেত? ভুল করে আমার গাড়ি থেকে প্লাস্টিক পড়েছে, মুখ থেকে তো নোংরা ভাষা বেরোয়নি।’

Reneta

এদিকে আরহানের মা গীতাঞ্জলি এলিজাবেথ সামাজিক মাধ্যমে আনুশকা ও বিরাটকে উদ্দেশ্য করে বলেছেন,‘আপনারা দুজন ভিডিওটি পোস্ট করে গোপনীয়তা রক্ষার মৌলিক অধিকার ভেঙেছেন। আপনারা হয়ত নিজেদের জগতে অনেক ক্ষমতা রাখেন, কিন্তু এই কাজটা সম্ভবত করেছেন সস্তা পাবলিসিটির জন্য। আপনারা আমার ছেলের মুখটা ঝাপসা না করেই পোস্ট করলেন!’

বর্তমানে আরহান ও গীতাঞ্জলির এই পোস্টের পর অনেকেই  প্রশ্ন তুলেছেন, আনুশকা আরহানের সাথে যে ব্যবহার করেছেন তা অাসলেই ঠিক ছিল কি?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাবিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT