চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুশকার প্রশংসা করে কোহলি ‘ট্রলড’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিতর্ক যেন বিরাট কোহলির পিছু ছাড়ছে না। থামছে না তাকে নিয়ে নানামুখী সমালোচনাও। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে নিজ দেশের সমর্থকদের কাছেও নিন্দা কুড়িয়েছেন ভারত অধিনায়ক। ক্রিকেট থেকে দূরে সরে স্ত্রী আনুশকা শর্মার একটু প্রশংসা করেছিলেন কোহলি। এবার সেখানেও ধেয়ে এলো সমালোচনা!

সম্প্রতি মুক্তি পেয়েছে আনুশকা শর্মার নতুন সিনেমা ‘জিরো’। শাহরুখ খানের সঙ্গে আনুশকার এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি জুটছে জিরোর কপালে।

এই সিনেমা ও আনুশকাকে নিয়ে প্রশংসা করে একটি টুইট করেছিলেন কোহলি। ভারত অধিনায়ক সেখানে লেখেন, ‘দেখুন জিরো আমাদের জন্য কতবড় আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। আমি খুব উপভোগ করেছি সিনেমাটি। সবাই নিজ নিজ অভিনয় দারুণভাবে করেছেন। আনুশকার জন্য অনেক ভালোবাসা, কারণ সে খুব চ্যালেঞ্জিং এক ভূমিকায় অভিনয় করেছে। সে ছিল অসাধারণ।’

টুইটের পাল্টা জবাবে একের পর এক সমালোচনামূলক টুইট করে চলেছেন দর্শকরা। সেসব টুইটে আনুশকার পাশাপাশি কোহলির জাতীয় দল সতীর্থ লোকেশ রাহুলেরও সমালোচনা করতে ছাড়ছেন না সমালোচকরা।

গৌতম ভানখেদে নামের এক ভক্ত লিখেছেন, ‘আনুশকা কী দ্বিতীয় টেস্টে(পার্থ টেস্ট) হারের পর সমালোচনা করেছিল? আনুশাকার প্রশংসা করা যেতে পারে তবে বিরক্তিকর এক সিনেমার না। এটা হল অতিরিক্ত ভক্তির লক্ষণ।’

মানিক লাম্বা নামের আরেকজন লিখেছেন, ‘আরেকটা জিরো আসার অপেক্ষায়। ২৬ ডিসেম্বর লোকেশ রাহুল!’

Reneta

স্ত্রীকে নিয়ে কোহলির প্রশংসা নতুন কিছু নয়। এর আগে আনুশকা অভিনীত সুইধাগা ও পারি সিনেমা নিয়ে এরকম টুইট করেছিলেন ভারত অধিনায়ক। তখন অবশ্য বেশ ইতিবাচক সাড়াই পেয়েছিলেন। কিন্তু জিরোর ব্যর্থতা ও পার্থ টেস্টে হারের পর প্রশংসাসূচক টুইট করে কোহলি পেলেন উল্টো সাড়াই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাবিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT