বলিউডের মাঠে প্রেমের ইনিংসটা দুর্দান্ত খেলছেন বিরাট কোহলি। আনুশকা আর বিরাট এরই মধ্যে অনেকেরই প্রিয় জুটি হয়ে উঠেছেন। এর আগেও সামাজিক মাধ্যমে এই দুজনের অনেক ছবিই দেখা গেছে। সে ছবিগুলোতে তাদের গভীর সম্পর্কের ব্যাপারটিই পরিস্কার বোঝা গেছে। তবে এবার ছবিটি একদমই ব্যতিক্রম। দুজনকে দেখা যাচ্ছে গাছের চারা রোপণ করতে।
এখন খেলার জন্য শ্রীলংকায় অবস্থান করছেন বিরাট । আর সেখানেই কাটছে তাদের অবকাশ। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের এ ছবি। সেখানে আনুশকা শর্মাকে দেখা যাচ্ছে কালো টি-শার্ট পড়ে আছেন আর বিরাটের গায়ে সাদা গেঞ্জি। দুজনে গাছ লাগানো শেষে পানি দিচ্ছেন গাছের গোড়ায়। এদিকে বিরাট অনেক আগেই বদলে ফেলেছেন তার ইন্সটাগ্রামের ডিসপ্লে পিকচার। সেখানে দেখা যাচ্ছে আনুশকার পাশে তার সাদাকালো ছবি।
সব মিলিয়ে দারুণ সময় যাচ্ছে এই দুজনের। ভারতীয় ক্রিকেট দলের ৯ বছর পূর্তি হতে যাচ্ছে বিরাটের। আর এ উদযাপন কি আর আনুশকাকে ছাড়া হয়? ইন্ডিয়ান এক্সপ্রেস।









