চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হক কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে: রুবানা হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে প্রয়াত মেয়র আনিসুল হকের জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক। স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, কপালি মানুষ কপাল নিয়ে চলে গেছেন। সেটা শুধু একটি কারণে, প্রধানমন্ত্রী সেই জায়গাটা করে দিয়েছেন। আনিসুল যদি সরকারে না থাকতেন, তাহলে এতো মানুষের ভালোবাসা পেতেন না। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আনিস কখনো চাননি কর্মহীন জীবন যাপন করতে। আল্লাহ তাকে তার সময়মতো নিয়ে গেছেন। আমাদেরকে তিনি শূন্য করে দিয়ে গেছেন কিন্তু তিনি খুব সুন্দরভাবে গেছেন।

আনিসুল হকের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে রুবানা হক বলেন, আপনারা আনিসের জন্য দোয়া করবেন। কখনো প্রশ্ন করিনি আল্লাহ তাকে কেন নিয়ে গেছেন। কারণ, যেভাবে গেছেন এভাবে যাওয়ার জন্য কপাল লাগে। মৃত্যু খুব সহজ। চার মাস আমরা যুদ্ধ করেছি। উনি কিছুই টের পাননি। ঘুমিয়ে ছিলেন। শুধু একদিন জেগে ছিলেন। কষ্ট আমার হয়েছে, উনার হয়নি।

আনিসুল হকের নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আনিস আমাকে এবং সন্তানদেরকে শিখিয়েছেন সংকীর্ণ না হতে। শিখিয়েছেন উদার হতে। সবাই বার বার বলছেন, আনিস ফেরত আসবে না। আমার বিশ্বাস এমন সহস্র আনিস বাংলাদেশে আসবে। আনিসুল হকের নামে ফাউন্ডেশন করা হয়েছে। সেখান থেকে মিডিয়া, উদ্যোক্তা, বিশেষ শিক্ষা এ কয়েকটি খাতে স্কলারশিপ দেয়া হবে। এর মাধ্যমে কোন না কোন ফর্মে ফিরে আসবে আনিসুল।

অনুষ্ঠানে আনিসুল হকের স্বজন, বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতি ও এফবিসিসিআইর সভাপতিসহ তৈরি পোশাক ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনিসুল হকের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকমেয়র আনিসুল হকরুবানা হক
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT