বিনোদন

আনজাম মাসুদের আহ্বানে ১৪ শিল্পী!

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে ১৪ শিল্পী একসঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে ১৪ শিল্পী একত্রিত হয়ে ছবি তোলেন, যেখানে তারা বিভিন্ন পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি কর্তৃপক্ষের অনুরোধে ১৫ জন উপস্থাপক নিয়ে প্রতিযোগিতা মূলক টক শো ‘আমি কথা বলতে চাই’ নির্মাণ করেছিলেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। এবার গানের ১৪ জন শিল্পী নিয়ে ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠান করেছেন আনজাম মাসুদ।

তিনি জানান, ঈদুল ফিতরে অনুষ্ঠানটি প্রচারের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। পরে চ্যানেল কর্তৃপক্ষ ঈদুল আযহাতেও একই ধরনের অনুষ্ঠান নির্মাণের উৎসাহিত করেন।

‘আমি কথা বলতে চাই’ আনজাম মাসুদ বলেন, অনুষ্ঠানে সংগীতশিল্পীরা দর্শকের জন্য এমন কিছু কথা শেয়ার করেছেন, যেগুলো তারা আগে কখনো কোন অনুষ্ঠানে বলেননি। এছাড়াও অনুষ্ঠানে বুদ্ধির খেলা হয়েছে।

সংগীতশিল্পীদের নিয়ে ঈদ বিশেষ ‘আমি কথা বলতে চাই’ পর্বটির গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ।

তিনি বলেন, সর্বশেষ বিটিভিতেই আমার একটি অনুষ্ঠানে ১২ জন সংগীতশিল্পীকে নিয়ে একটি গান করিয়েছিলাম। এবার আমারই ঈদ অনুষ্ঠানে আমার আহ্বানে সাড়া দিয়ে ১৪জন সংগীতশিল্পী অংশগ্রহণ করেছেন। এর আগে কোন অনুষ্ঠানে এতো শিল্পী একসঙ্গে পাওয়া যায়নি। অনুষ্ঠানটিকে আলোকিত করার জন্য শিল্পীদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ।

জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে একটি বেসরকারি টিভি। এবারের অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে অংশ নিয়েছেন আঁখি আলমগীর, কনা, সুজন আরিফ, সাব্বির জামান, অপু আমান, পুলক, কিশোর দাস, মেহরাব, লিজা, ইমরান, কর্ণিয়া, ঝিলিক, ফাতিমা তুয যাহরা ঐশী, সিঁথি সাহা।

বিষয়:আখি আলমগীর ইমরান কনা কর্ণিয়া কিশোর দাস ঝিলিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…