চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত শেষ আশ্রয়স্থল, দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করবো না: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:২২ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
- সেমি লিড, আদালত
A A

এই পবিত্র আদালত দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে কোনো প্রকার দুর্নীতি অনিয়মের ন্যুনতম উপস্থিতি বরদাস্ত করা হবে না বলে সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারিদের হুঁশিয়ার করে দিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ‘সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা’ অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সুপ্রিম কোর্টের সমস্ত কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই যে, এই পবিত্র আদালত দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। এখানে কোনো প্রকার দুর্নীতি অনিয়মের ন্যুনতম উপস্থিতি বরদাস্ত করবো না। এখানকার অনিয়ম দুর্নীতি নির্মূল করতে যেকোন পদক্ষেপ নিতে কুন্ঠাবোধ করবো না। অনিয়ম বা দুর্নীতি পরিলক্ষিত হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় প্রধান বিচারপতি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারিগণ অদম্য উৎসাহ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু কতিপয় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার এবং বিভিন্ন সেকশনের সুপারসহ অসাধু কিছু কর্মকর্তার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি তাদের হুঁশিয়ার করে দিচ্ছি যে, দুর্দশাগ্রস্থ মানুষের কাছ থেকে কেউ সুযোগ নেয়ার চেষ্টা করলে কোনোভাবেই তা বরদাস্ত করবো না।’

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমাদের যে বেতন হয়, সেটা কিন্তু জনগনের ট্যাক্সের টাকায় হয়। সে হিসেবে আমরা জনগণকে কতটুকু সেবা দিতে পেরেছি তা চিন্তা করতে হবে। যদি আমরা সেবা দিতে না পারি তাহলে সেটা হবে আমাদের ব্যর্থতা। ভালো কাজটা নিজেকেই দিয়ে শুরু করুন। মনে রাখবেন ভালো মন্দ কাজের জন্য একদিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’

আদালত প্রাঙ্গণে সবাই সমান উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আদালত প্রাঙ্গণে প্রবেশের সাথে সাথে শক্তিমান, দুর্বল, ধনী, গরিব সকলের মধ্যে যাতে একই বিশ্বাস জন্মে যে তারা সকলেই সমান। আদালতের নিকট থেকে শুধুমাত্র আইন অনুযায়ী ন্যায় বিচার পাবেন সেই ব্যবস্থা করে দেয়ার দায়িত্ব আমাদের। আর বিচার প্রার্থী জনগণ সুপ্রিম কোর্টের শাখাগুলোতে যাতে কোন প্রকার দুর্ভোগের শিকার না হন তা নিশ্চিত করার দায়িত্বও আমাদের।’

Reneta

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখার চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিশেবে বক্তব্য রাখেন আপিল বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিলিগ্যাল এইডসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT